চুমু কাণ্ডের জের, দেশের হয়ে খেলবেন না স্পেনের বিশ্বকাপজয়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চুমু কাণ্ডের জেরে দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা দলের ফুটবলাররা। বিশ্বকাপজয়ী দলের ২৩ সদস্য-সহ ৮১ জন মহিলা খেলোয়াড় জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত লুইস রুবিয়ালেস দেশের ফুটবল সংস্থার প্রধান থাকবেন, ততদিন পর্যন্ত আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন না। আগামী ২২ সেপ্টেম্বর মেয়েদের নেশনস লিগে সুইডেনের বিরুদ্ধে স্পেনের ম্যাচ রয়েছে। কিন্তু মহিলা ফুটবলারদের বিদ্রোহের ফলে ওই ম্যাচে স্পেনের দল নামানো নিয়ে সংশয় তৈরি হয়েছে।

গত রবিবার মহিলা বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দেন স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লুইস রুবিয়ালেস। বিশ্বকাপজয়ী দেশের মহিলা ফুটবলারদের জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন। দলের মিডফিল্ডার জেনিফার হেরমোসোর সঙ্গে বেশি বাড়াবাড়ি করে ফেলেন। স্পেনের ফুটবল সংস্থার প্রধানের ওই চুমু খাওয়ার দৃশ্য নিমিষেই ভাইরাল হয়ে যায়। নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে যায়। খোদ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ দেশের ফুটবল সংস্থার প্রধানের অশোভন আচরণ নিয়ে ক্ষোভ উগরে দেন।

চুমু খাওয়ার জেরে দেশের ফুটবল সংস্থার প্রধানের পদ থেকে লুইস রুবিয়ালেসের সরে দাঁড়ানোর দাবি ক্রমশই জোরালো হতে থাকে। প্রথমে শোনা যাচ্ছিল, শুক্রবার স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠকে নিজের ইস্তফা দিতে পারেন রুবিয়ালেস। কিন্তু বৈঠকে চুমু কাণ্ডের ভিলেন জানান, তিনি ইস্তফা দেবেন না। আর তার পরেই স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা ফুটবল দলের সদস্য-সহ মোট ৮১ খেলোয়াড় এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, ‘রুবিয়ালেস যতদিন পর্যন্ত ফুটবল সংস্থার মাথায় থাকবেন, ততদিন পর্যন্ত দেশের জার্সি গায়ে নামবেন না।’  

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?