‘ডু অর ডাই’ ম্যাচে স্যান্টনারের চওড়া ব্যাটে ভর করে ১৬৮ রান তুলল কিউইরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠতে পারলেন না ড্যারিল মিচেল-গ্লেন ফিলিপসরা। তবে মিচেল স্যান্টনারের অধিনায়কোচিত ব্যাটিংয়ের সুবাদে বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৬৮ রান তুলল নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন কিউই অধিনায়ক (৪৭)। শ্রীলঙ্কার হয়ে মাহেশ থিকশানা ৩০ রানে তিনটি এবং দুষ্যন্ত চামিরা ৩৮ রানে তিনটি উইকেট নিয়েছেন।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। শুরু থেকেই হাত খুলে খেলতে শুরু করেন দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। চতুর্থ ওভারে অ্যালেনকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন মাহেশ থিকশানা। পরের ওভারে দুষ্যন্ত চামিরার বলে ফিরে যান সেইফার্ট (৮)। এর পর রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দশম ওভারে ফিলিপসকে (১৮) ফিরিয়ে ৪১ রানের পার্টনারশিপ ভাঙেন চামিরা। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউই ব্যাটিং অর্ডার। দ্বাদশ ওভারে বল করতে এসে কিউইদের জোড়া ধাক্কা দেন থিকশানা। দ্বিতীয় বলে ফেরান রাচিন রবীন্দ্রকে (২২ বলে ৩২) আর পঞ্চম বলে মার্ক চ্যাপম্যানকে (০)। ১৩তম ওভারের প্রথম বলে ড্যারিল মিচেলকে (৩) ফেরান দুনিথ ওয়েল্লালেগে। শূন্য রানে তিন উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে কিউইরা। শতরানের গণ্ডি পার করবেন কিনা মিচেল স্যান্টনাররা তা নিয়ে জোর চর্চা শুরু হয়।

পর পর তিন উইকেট খোয়ানোর ধাক্কা সামাল দিতে জুটি বাঁধেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনচি। দুজনে শ্রীলঙ্কার বোলারদের বিষাক্ত আক্রমণ সামলে স্কোর বোর্ড সচল রাখেন। প্রথমে খানিকটা রক্ষণাত্মক খেললেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে বড় শট খেলতে গিয়ে দুষ্যন্ত চামিরার বলে বোল্ড হয়ে যান স্যান্টনার। তিনি করেন ২৬ বলে ৪৭ রান। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে কিউইরা। ম্যাকনচি ৩১ রানে অপরাজিত থাকেন।

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের