বদমেজাজের মাশুল, প্রতিপক্ষের গায়ে থুতু ছেটানোর অপরাধে ৬ ম্যাচে নিষিদ্ধ সুয়ারেজ

বদমেজাজের মাশুল, স্প্যানিশ লিগের ফাইনালে সেটেল সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালকের মুখে থুতে ছিটিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছেন ইন্টার মিয়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বদমেজাজের মাশুল, স্প্যানিশ লিগের ফাইনালে সেটেল সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালকের মুখে থুতে ছিটিয়ে বেশ বড়সড় বিপাকে পড়েছেন ইন্টার মিয়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এবার মাঠের শৃঙ্খলা লঙ্ঘনের জন্যে লিগ কাপের শৃঙ্খলা কমিটি উরুগুয়ের প্রাক্তন লিভারপুল ও বার্সেলোনা তারকাকে তাঁর পরবর্তী ৬ ম্যাচ থেকে নিষিদ্ধ করেছে। সুয়ারেজের থুতু দেওয়ার ঘটনায় দুই খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেদিনের সেই ঘটনায় সুয়ারেজকে নিয়ে ব্যাপক বিতর্কেরও সৃষ্টি হয়েছে। যে কারণে ইন্টার মিয়ামির সার্জিও বুসটেকস দুই ম্যাচ ও টমাস আভালেস তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

অন্যদিকে সাউন্ডার্সের কোচ স্টিফেন লেনহার্টের বিরুদ্ধেও কঠোরতম পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি পাঁচ ম্যাচ ডাগ আউটে দাঁড়ানোর সুযোগ হারিয়েছেন। তবে সুয়ারেজরা এই ঘটনার কারণে শুধুমাত্র লিগ কাপে নিষিদ্ধ থাকবেন। মেজর লিগ সকারে তাদের খেলতে কোনও বাধা নেই। শুধু ম্যাচ নিষিদ্ধ নয়, প্রতিপক্ষকে থুতু ছেটানোর অপরাধে সুয়ারেজ-সহ কোচ স্টিফেন লেনহার্ট, সার্জিও বুসটেকসকে মোটা আর্থিক জরিমানাও গুনতে হবে।

যদিও জরিমানার অর্থের পরিমাণ খোলাসা করা হয়নি। এইদিকে ইন্টার মিয়ামিতে সুয়ারেজ ও বুসকেটসের চুক্তি মেজর লিগ শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তাই ইন্টার মায়ামি আবারও তাঁদের চুক্তি নবায়ন করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। যদিও অনেকেই ভাবছেন যে, ইন্টার মায়ামি তাদের চুক্তি আর নবায়ণ করবে না। এদিকে শোনা যাচ্ছে, এবারের মেজর লিগের শেষে এই দু খেলোয়াড়ই অবসর নিতে পারেন। ফলে লিগ কাপের নিষেধাজ্ঞা তাঁদের নাও কাটাতে হতে পারে।

প্রসঙ্গত, লিগস কাপের ফাইনালে ৩-০ গোলে পরাজয়ের পর মেজাজ হারিয়ে সিয়াটল সাউন্ডার্সের কোচিং স্টাফের একজন সদস্যের দিকে থুতু ফেলেন মিয়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ঘটনাটি ঘটেছিল খেলা পূর্ণকালীন বাঁশি বাজানোর কিছুক্ষণ পরেই, উরুগুয়ের খেলোয়াড়ের আক্রমণে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। এরপর সতীর্থ সার্জিও বুসকেটস মেক্সিকোর আন্তর্জাতিক খেলোয়াড়ের থুতনিতে আঘাত করার আগে, সুয়ারেজ সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে চেপে ধরেন। কিছুক্ষণ পরে, ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় সাউন্ডার্সের একজন কর্মীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং সতীর্থ অস্কার উস্তারি তাঁকে আটকালে তিনি কোচের দিকে থুতু ছেটাতে শুরু করেন। যদিও এই নিয়ে বিতর্ক চরমে উঠতেই তিনি ক্ষমা চান। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, “এটি ছিল প্রচণ্ড উত্তেজনা এবং হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচের ঠিক পরেই এমন কিছু ঘটেছিল যা হওয়া উচিত ছিল না, আমি আমার প্রতিক্রিয়ার জন্যে ক্ষমা চাইছি। আমি ভুল ছিলাম এবং আমি আন্তরিকভাবে অনুতপ্ত। যা ঘটেছে তাতে আমার খারাপ লাগছে, আমি এটি স্বীকার করছি যে, আমার কাজের জন্য যারা আহত হয়েছেন তাদের সকলের কাছে ক্ষমা চাইছি।” তবে সুয়ারেজ বিতর্কের সঙ্গে অপরিচিত নন। প্রাক্তন বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার তার কেরিয়ারে বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছেন। ২০১১ সালে লিভারপুলে থাকাকালীন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুলব্যাক প্যাট্রিস এভরাকে বর্ণবাদী আচরণের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর সুয়ারেজকে আট ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আয়াক্স, লিভারপুল এবং উরুগুয়ের হয়ে খেলার সময় তিনটি পৃথক কামড়ের ঘটনার জন্য তাঁকে নিষেধাজ্ঞাও ভোগ করতে হয়েছিল।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান