Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরলোকে পাড়ি দিলেন এসি মিলানের স্বপ্নের নায়ক বের্লুসকোনি

Share:

নিজস্ব প্রতিনিধি:  তিনি একাধারে যেমন সামলেছিলেন দেশের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব, ঠিক তেমনই ভাবে সামলেছেন দেশের প্রেসিডেন্টের পদ। আবার একইভাবে রাজনীতির পাশাপাশি বিশ্ব ফুটবলের জগতেও তিনি ছিলেন সমাদৃত। তিনি হলেন সালভিও বের্লুসকোনি। সোমবার ৮৬ বছর বয়সে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ইতালির এই নায়ক। সূত্রের খবর, দূরারোগ্য লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন বের্লুসকোনি। রক্তের পাশাপাশি তাঁর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল।

ইতালির ফুটবল ক্লাব এসি মিলানের সঙ্গে বের্লুসকোনির নামটা জড়িয়ে থাকবে আজীবনকাল। কেননা তাঁর হাত ধরেই এসি মিলান পেয়েছিল নবজন্ম। ১৯৭০ সালে ইতালির ক্লাবটি ১০টি শিরোপা জিতেও ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে ১৯৮০ সালে মিলানের ঐতিহ্যাবাহী এই ক্লাবটি প্রথম ডিভিশন থেকে নেমে গিয়েছিল দ্বিতীয় ডিভিশনে। ঠিক এই সময় এসি মিলানের তাঁবু ঘিরে নেমে এসেছিল ঘোর দুর্দিন। প্রায় দেউলিয়ার পথে হাঁটতে বসা এই ক্লাবটিকে শেষ পর্যন্ত কিনে নেন বের্লুসকোনি। তারপর তো বাকিটা ইতিহাস।

১৯৮৭-৮৮ মরশুমে ইতালির লিগ খেতাব জয়ের পাশাপাশি আরও সাতটি লিগ খেতাব জয়ের ট্রফি নিজেদের ঘরে তুলেছিল এসি মিলান। বের্লুসকোনির হাত ধরেই পাঁচটি লিগ খেতাব জয় করে ইতালির ক্লাবটি। এই ক্লাবের জার্সিতেই একটা সময় মাঠ কাঁপিয়েছেন রোনাল্ডিনহো, কাকা, রোনাল্ডোর মতো বিশ্বখ্যাত ফুটবলাররা।

আরও জানতে পড়ুন: মেহতাব সিংকে আর ৩ বছরের জন্য রেখে দিল মুম্বই সিটি এফসি

এসি মিলান শুধু লিগ খেতাবই নয়, জয় করেছে ইতালিয়ান সুপার কাপ, ইউরোপিয়ান কাপ,  ইন্টার কন্টিনেন্টাল কাপ, বিশ্ব ক্লাব ফুটবলে বিজয়ীর খেতাবও। নপেথ্যে নায়ক সেই বুর্লেসকোনি। ২০১২ সাল অবধি এসি মিলানের অন্যতম সর্বময় কর্তা ছিলেন তিনি। তারপর তিনি সরে যাওয়ার পর থেকে এখনও অবধি এসি মিলান লিগ ছাড়া আর কিছুই জয় করতে পারেনি। এখানেই অন্যদের শত কিলোমিটার ফেলে দিয়েছেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

বুর্লেসকোনি শুধু ফুটবল ক্লাবের মালিকই ছিলেন না। তিনি ছিলেন ইতালির আধুনিক ফুটবলের অন্যতম একজন সফল নায়ক। কেননা বের্লুসকোনি মনে করতেন বর্তমান ফুটবলে বিনিয়োগ ও সম্পদ দুটোই দরকার। তাঁর আমলেই ইতালির লিগ সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগে পরিণত হয়েছিল। ফুটবলকে তিনি ভালোবাসতেন রাজনীতির থেকে অনেক বেশি। তাই সবসময়ই তাঁর কাছে রাজনীতির আলোচনা যতটা শোনা যেত তার থেকে বেশি শোনা যেত ফুটবলের আলোচনা।

এসি মিলান কেন কিনেছিলেন, এক সাংবাদিকদের করা সেই প্রশ্নের উত্তরে বের্লুসকোনি বলেছিলেন, এসি মিলান আমার হৃদয়ে থাকবে চিরকাল। এই ক্লাবের প্রতি ভালোবাসার টানে আমি বহু অর্থ ব্যয় করেছি ঠিক কথাই, কিন্তু এটাই তো ঠিক যে, সুন্দরী রমণীও তো অর্থ খরচের কারণ হয়। তাই এসি মিলান প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করেছি। তাঁর মৃত্যুর খবরে শোকবিহ্বল হয়ে পড়ে হয়ে পড়ে গোটা ফুটবল বিশ্ব।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের