ফাইনালে অভিষেক-বরুণকে একাদশে না রাখার পরামর্শ কিংবদন্তি ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: আজ হাই ভোল্টেজ রবিবার। কয়েকঘন্টা পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ডের। তবে ফাইনাল ম্যাচের আগে, টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে  শুরু হয়েছে বিরাট বিতর্ক।  কারণ আজকের খেলা নির্ভর করবে টিমের কৌশলের উপর। একটা ভুল পদক্ষেপ তৃতীয়বার ভারতের বিশ্বকাপ জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে উঠেছে প্রশ্ন। তাঁদেরর বিশ্বকাপ ফাইনালে খেলানো নিয়ে মুখ খুলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। 

  সুনীল গাভাস্কার টিম ম্যানেজমেন্টকে বিশ্বকাপ ফাইনাল থেকে  ওপেনার অভিষেক শর্মাকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। গাভাস্কার বলেছেন তিনি বিশ্বাস করেন যে, অভিষেক পুরো টুর্নামেন্ট জুড়ে লড়াই করেছেন কিন্তু বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে  তাঁর দুর্বলতা স্পষ্ট। তিনি গোটা  টুর্নামেন্টে মাত্র একবার ৫০ রানের গন্ডি পার করেছেন এবং   তিনবার অফ স্পিনারদের দ্বারা আউট হয়েছেন। অভিষেক  টানা তিন ইনিংসে তিনি শূন্য রানে আউট হন। তার পরথেকেই তাঁকে প্রথম একাদশে রাখা নিয়ে শুরু হয় বিতর্ক। সেমিফাইনালে অভিষেক শর্মার খারাপ  খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯ রানে উইল জ্যাকসের বলে আউট হন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে তার স্কোর ছিল ০, ০, ০, ১৫, ৫৫, ১০ এবং ৯।   তিনি ৭ ইনিংসে মাত্র ৮৯ রান করেছেন এবং গড়ে ১২.৭১ । অন্যদিকে বরুণের অতিরিক্ত রান দেওয়া নিয়েও চিন্তার কথা জানিয়েছেন গাভাস্কার। 

প্রাক্তন অধিনায়ক টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়েছিলেন যে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের ফাইনালের জন্য দলে পরিবর্তন আনা উচিত। তিনি পরামর্শ দিয়েছিলেন যে ঈশান কিষাণকে সঞ্জু স্যামসনের  সঙ্গে ওপেন করার সুযোগ দেওয়া উচিত, এবং রিঙ্কু সিংকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা উচিত। গাভাস্কার বলেন যে রিঙ্কু সিং আত্মবিশ্বাসের অভাব বোধ করেন না এবং এই জাতীয় খেলোয়াড়রা প্রায়শই বড় ম্যাচে ব্যতিক্রমীভাবে ভাল পারফর্ম করে। এর পরেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক বোলিং ইউনিটেও পরিবর্তন আনার পরামর্শ দেন। তিনি পরামর্শ দেন যে রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া যেতে পারে। গত কয়েকটি ম্যাচে বরুণের বোলিং বেশ  চাপের বলে প্রমাণিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ১ উইকেট নিয়ে ৪৭ দিয়েছেন।  জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেট নিয়ে ৩৫ রান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ উইকেট নিয়ে ৪০ রান দেওয়ার  রেকর্ড করেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স আরও খারাপ ছিল, যখন জ্যাকব বেথেল  তাঁর বলে বলে ছক্কা চার হাঁকিয়েছেন। বেথেল বরুণের মাত্র ১৩ বলে ৪২ রান করেছিলেন। 

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়