‘দেখে তো মনে হয় রোজ আট কেজি খাসির মাংস খায়’, বাবরদের কটাক্ষ আক্রমের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: চলতি বিশ্বকাপে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-তিন বিভাগেই চরম ব্যর্থ বাবর আজমরা। অধিকাংশ ব্যাটারদের ব্যাটে রানের খরা, ধারাবাহিকতা নেই বোলারদের। তার উপরে জঘন্য ফিল্ডিং করে চলেছেন বাবর আজম-হাসান আলি-হ্যারিস রউফরা। সোমবারও আফগানিস্তানের বিরুদ্ধে জঘন্য ফিল্ডিংয়ের নমুনা রেখে গোহারা হেরেছে পাকিস্তান। আর দলের খেলোয়াড়দের এমন জঘন্য ফিল্ডিং দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। পাক দলের সদস্যদের মাঠে কচ্ছপের গতিতে নড়াচড়া করতে দেখে কটাক্ষের সুরে বলেছেন, ‘মনে তো হয়, প্রতিদিন আট কেজি খাসির গোশত (খাসির মাংস) খায়!’

বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’- এর বিশেষ অনুষ্ঠান ‘দ্য প্যাভিলিয়ন’ এ বিশেষজ্ঞের দায়িত্ব পালন করছেন ‘সুলতান অব সুইং’ খ্যাত বিশ্বকাপ জয়ী দলের ওয়াসিম আক্রম। আফগানিস্তানের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময়ে বাবরদের জঘন্য পারফরম্যান্স দেখে মেজাজ আর ঠিক রাখতে পারেননি। কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, ‘খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন। আমরা গত সপ্তাহ তিনেক ধরেই বলে যাচ্ছি, এই খেলোয়াড়রা গত বছর দুইয়ের মধ্যে কোনও ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যায়নি। আমি নাম ধরে বললে তারা অখুশি হবে। দেখে তো মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়। মিসবা-উল হক যখন কোচ ছিল, তখন দলে ফিটনেস ছিল। যে কারণে পাক দলের অনেকেই তাঁকে পছন্দ করত না। নয়া কোচের জমানায় আমরা আগের সেই জায়গায় ফিরে গিয়েছি।’

বিশ্বকাপে বাবরদের ধারাবাহিক হারের পিছনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও কাঠগড়ায় তুলেছেন আক্রম। নাম না করে বর্তমান পিসিবি সভাপতি জাকা আশরাফের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘নয়া পিসিবি চেয়ারম্যান দায়িত্ব পেয়েই কোচিং স্টাফ পুরো পাল্টে ফেললেন।দায়িত্বে এসেই একে সরালেন, ওকে বের করলেন এবং নিজের পছন্দের লোক নিয়ে এলেন। তার মূল্য চোকাতে হচ্ছে প্রতি পদে পদে।’

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী