২-০ গোলে জাপানকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে সুইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিজ্ঞ বিশ্ব চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিল সুইডেন। নয়বার বিশ্বকাপ খেলার মধ্যে এই নিয়ে পঞ্চমবার সেমিফাইনালে উঠল ইয়রোপীয়ান এই দেশটি। এদিন ২-০ গোলে জাপানকে হারিয়ে ফিফা মগিলা বিশ্বকাপের শেষ চারে নিজেদের জায়গা করে নিয়েছেন সুইডিশরা।

অকল্যান্ডের ইডেন পার্কে শুরু থেকেই ভাল খেলতে পারেনি জাপান। একটা শটও তাঁদের গোলমুখী ছিল না। বরং আগ্রাসী মনোভাব নিয়ে এদিন শুরু থেকেই খেলেছিল সুইডেনরা। ৩২ মিনিটের মাথায় সুইডেনের হয়ে প্রথম গোলটি করেন অ্যামান্ডা ইলেস্টেড। প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ করে জাপান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটের মাথাতে ব্যবধান বাড়ায় সুইডেন। ভিএআরের মাধ্যমে পেনাক্টি পাওয়ার পর সুইডেনকে সফল স্পট কিকে এগিয়ে দেন ফিলিপা অ্যাঞ্জেলডাল। ম্যাচের বয়স যখন ৭৬ ও ৮৬ মিনিট, তখন দুবার গোলের সুযোগ নষ্ট করে জাপান। ফলে প্রত্যাশিত জয় পেয়ে যায় সুইডেন। জাপানের বিদায়ের ফলে আর কোনও বিশ্বচ্যাম্পিয়ন রইল না এবারের বিশ্বকাপে। তাই যেই দলই জিতবে, তারা হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। প্রসঙ্গত, আগামী ১৫ অগস্ট স্পেনের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে সুইডেন।

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া