সুই‍ৎজারল্যান্ডের কাছে হেরে বিদায় চ্যাম্পিয়ন ইতালির

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরো কাপের নকআউট পর্বের শুরুতেই  অঘটন। গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে উড়িয়ে ইউরোর শেষ আটে পৌঁছল সুই‍ৎজারল্যান্ড। শনিবার রাতে বার্লিন স্টেডিয়ামে জোরদার লড়াই শেষে রেমো ফ্রুয়েলার ও রুবেন ভারগাসের গোলে আজুরিদের হারাল সুইসরা।

চলতি ইউরো কাপের গ্রুপ লিগের খেলায় তেমন চমক দেখাতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন ইতালি। বরং অনেকটাই ছন্নছাড়া দেখিয়েছিল লুসিয়ানো স্প্যালেত্তির শিষ্যদের। এদিন বার্লিন স্টেডিয়ামে সুইসদের বিরুদ্ধে প্রথম একাদশে ছয় পরিবর্তন নিয়ে দল নামিয়েছিলেন আজুরি কোচ স্প্যালেত্তি। কিন্তু তাঁর ওই চমক কাজে লাগেনি। উল্টে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে ইতালির রক্ষণভাগে ঝাঁপিয়ে পড়েন ফ্রুয়েলার-ভারগাসরা। সেই আক্রমণ সামলাতে গিয়ে নাকানিচোবানি খেতে হয় ইতালির রক্ষণ ভাগের খেলোয়াড়দের। গোলের নিচে দোনারুম্মা চিনের প্রাচীর হয়ে না দাঁড়ালে কপালে অনেক দুঃখ ছিল আজুরিদের।২৪ মিনিটে এমবালোর দুরন্ত শট প্রতিহত করেন ইতালির গোলরক্ষক। তবে ৩৭ মিনিটে রুবেন ভারগাসের পাস থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে জোরালো শট করেন ফ্রুয়েলার। সেই শট পা বাড়িয়ে রুখে দিতে চেয়েছিলেন দোন্নারুম্মা। তবে বল পায়ে লাগলেও খুব বেশি দিক না পাল্টে জালে জড়িয়ে যায়। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরে উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পরে সুইসরা। প্রথমার্ধের শেষ লগ্নে রেইডারের শট প্রতিহত করে দলের নিশ্চিত পতন রোধ করেন দোনারুম্মা। প্রথমার্ধে ১-০ গোলে জিতেই বিরতিতে যায় সুই‍ৎজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল আদায় করে নেয় সুই‍ৎজারল্যান্ড। বক্সের বাইরে থেকে নেওয়া ভারগাসের কোনাকুনি শট রোখার চেষ্টা করেছিলেন ইতালির গোলরক্ষক দোনারুম্মা। কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়েও সফল হতে পারেননি তিনি। বল জালে জড়িয়ে যায়। দ্বিতীয় গোল খাওয়ার পরেই নড়েচড়ে বসে ইতালি। আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। কিন্তু সুই‍ৎজারল্যান্ডের জমাট রক্ষণকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি জিয়ানলুকা সামাকা, ফেদেরিকো চিয়েসাদের। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ২০২০ ইউরোর চ্যাম্পিয়নদের। ১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাই পর্বে ১–০ ব্যবধানে হারার পর ৩১ বছর পর ইতালিকে হারাল সুইসরা। আর দুই দশক পর ইউরোর কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ইতালি। 

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের