জার্সি নিয়ে ঝামেলার জেরে ভেস্তে গেল সুপার কাপের ফাইনাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক আর তুর্কি ফুটবল বোধহয় সমার্থক হয়ে উঠছে। কয়েকদিন আগেই ম্যাচ চলাকালীন রেফারিকে ঘুষি মেরে আজীবন নির্বাসিত হয়েছিলেন তুরস্কের এক ক্লাবের প্রেসিডেন্ট। এবার দুই দলের খেলোয়াড়দের জার্সিতে ধর্মনিরপেক্ষ তুরস্কের জাতীয় পিতা কামাল আতাতুর্কের ছবি লাগানো জার্সি পরা নিয়ে আপত্তির জেরে বাতিল হয়ে গেল সুপার কাপের ফাইনাল ম্যাচ। ওই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন আয়োজকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াধে ছিল তুর্কি সুপার কাপের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হওয়ার কথা ছিল তুরস্কের দুই ফুটবল ক্লাব গালাতাসারি ও ফ্যানারবাচির। ম্যাচ শুরুর আগে গা গরম করার সময়েই দুই দলের খেলোয়াড়রা আধুনিক তুরস্কের রূপকার কামাল আতাতুর্কের ছবি লাগানো জার্সি পরেছিলেন। আয়োজকদের পক্ষ থেকে তড়িঘড়ি হস্তক্ষেপ করা হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কামাল আতাতুর্কের ছবি সম্বলিত জার্সি পরে খেলা যাবে না। কিন্তু ওই শর্ত মানতে রাজি হয়নি কোনও দলই। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

শুধু জার্সি পরা নিয়েই নয়, ফাইনাল ম্যাচে তুরস্কের জাতীয় সঙ্গীত বাজানো নিয়েও আয়োজকদের সঙ্গে তুরস্কের ফুটবল ফেডারেশনের (টিএফএফ) আধিকারিকদের বিরোধ দেখা দেয়। তুরস্কের জাতীয় সঙ্গীত বাজানোর অনুমতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ। কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশনের সিদ্ধান্তে অনড় ছিলেন টিএফএফ আধিকারিকরা। ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে আয়োজক সৌদি আরবের ফুটবল ফেডারেশনের আধিকারিকরা মুখ না খুললেও তুরস্ক ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই সুপার কাপের ফাইনাল ম্যাচের আয়োজন করা হবে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের