বিরাট-অক্ষরের চওড়া ব্যাটে ১৭৬ রান তুলল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্বাডোজ: বিরাট কোহলি ও অক্ষর পটেলের চওড়া ব্যাটে ভর করে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বড় রানের ইনিংস গড়ল টিম ইন্ডিয়া। শনিবার রাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছেন রোহিত শর্মারা।   

কেনসিংটন ওভালে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন বিরাট কোহলি। প্রথম ওভারেই মার্কো ইয়ানসেনের বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ১৫ রান নেন তিনি। দ্বিতীয় ওভার করতে বল করতে আসা বাঁ হাতি স্পিনার কেশব মহারাজের প্রথম দুই বলে চার হাঁকান রোহিত শর্মা। চতুর্থ বলে হাইনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ভারত অধিনায়ক (৯)। ব্যাট করতে নেমে শেষ বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে দলকে চাপে ফেলে দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ঋষভ পন্থ। ২৩ রানে পর পর দুই উইকেট হারিয়ে চাপে ফেলা দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব কাঁধে না নিয়ে কাগিসো রাবাদার বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্যকুমার যাদবও (৩)।

এর পরে রোহিত ও অক্ষর পটেল জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। কোহলি ক্রিজের এক প্রান্ত আগলে রাখলেও পাল্টা মারের পথে হাঁটেন অক্ষর। ১৪তম ওভারে কাগিসো রাবাডার প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃতীয় বলে রান নিতে গিয়ে কুইন্টন ডি’ককের ছোড়া বলে আউট হয়ে যান অক্ষর। সাজঘরে ফেরার আগে চার ছক্কার সাহায্যে ৩১ বলে করেন ৪৭ রান। অক্ষর ফিরে যাওয়ার পরে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন কোহলি। খানিকটা মন্থরগতিতে ব্যাট করে ৪৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। অর্ধশতরানের পরেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। উল্টোপ্রান্তে থাকা শিভম দুবেও হাত খুলে মারতে থাকেন। দুজনে ৫৭ রান যোগ করেন। ১৯তম ওভারে জানসেনের বলে ছক্কা হাঁকানোর পরেই কাগিসো রাবাডার হাতে ক্যাচ তুলে বিদায় নেন কোহলি। ৫৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৬ রান করে ফিরেছেন তিনি। শেষ ওভারে বল করতে এসে ভারতকে জোড়া ধাক্কা দেন আনরিক নোখিয়ে। চতুর্থ বলে ফেরান শিভম দুবেকে (১৫ বলে ২৭)। আর শেষ বলে ফেরান রবীন্দ্র জাদেজাকে (২) ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ড্য। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশব মহারাজ, আনরিক নোখিয়ে ও কাগিসো রাবাডা দুটি করে উইকেট নেন। মার্কো জানসেন নিয়েছেন একটি উইকেট।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম