🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

ইতালির বিশ্বকাপ অভিষেকে কাঁটা মানজি-লিস্ক, ৭৩ রানে জয়ী স্কটল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশকে বাদ দেওয়ার পর চলতি বিশ্বকাপে সেই জায়গায় আনা হয়েছিল স্কটল্যান্ডকে। স্বাভাবিক ভাবেই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য জায়গা পেয়ে নিজেদের সবটুকু দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবে তারা এটাই স্বাভাবিক। ৭ ফেব্রুয়ারি ইডেনে ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও আজ সোমবার জয় ছিনিয়ে নিল স্কটল্যান্ড। সেই সঙ্গেই ইতালির বিশ্বকাপ অভিষেককে ম্লান দিল তারা। ইতালিকে ৭৩  হারিয়ে জয়ী হল  স্কটল্যান্ড । 

সোমবার কলকাতার ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইওর্জ মুন্সির অর্ধশতরান এবং মাইকেল জোন্সের সঙ্গে ১০০ রানের জুটিতে স্কটল্যান্ড ইতালিকে ৭৩ রানে পরাজিত করে। মুন্সি ৫৪ বলে ৮৪ রান করেন এবং জোন্স ৩০ বলে ৩৭ রান করেন। এই দুই ক্রিকেটার ১২৬ রানের জুটি গড়েন। তাঁদের চওড়া ব্যাটে ভর করে স্কটল্যান্ড ৪ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে নেয়। ১৮ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস খেলতে চারটি ছক্কা মারেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। দুই ছক্কা ও এক চারে ৩৭ রান আসে মাইকেল জোন্সের ব্যাট থেকে জবাবে, ইতালি লড়াই জারি রেখেছিল । বেন মানেন্টি ৩১ বলে ৫২ এবং ভাই হ্যারি ৩৭ রান করেন। চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন এই জুটি। তবে, শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবের কারণে তারা পরাজিত হয় এবং ১৬.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয়। স্কটল্যান্ডের অফ স্পিনার মাইকেল লিস্ক ১৭ রানে ৪ উইকেট নিয়ে ইতালির ব্যাটাররকে এক এক করে সাজঘরে ফেরান।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও খেলবেন কি আইপিএলে? হর্ষিতকে নিয়ে বিরাট আপডেট দল কেকেআর

ফুটবলে চারবারের চ্যাম্পিয়ন হলেও এই প্রথম ক্রিকেটের কোনও বিশ্বকাপে খেলতে নেমেছিল ইতালি। তবে অভিষেকে জেতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। লিস্ক ১৭ রান দিয়ে চার উইকেট নিয়ে  ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন । অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামা ইতালির হয়ে  ৫০ রান করেন বেন মানেন্তি। তিনি ৫২ রান করেন একটি ছক্কা ও পাঁচটি চার মারেন তাঁর এই খেলায়। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, এবার জন্মভূমির বিরুদ্ধেই খেলবেন এহসান

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

বিশ্বকাপে প্রথম জয় নেদারল্যান্ডসের, নামিবিয়াকে হারিয়ে রান রেটে পাকিস্তানকে টেক্কা ডাচেদের

যৌন হেনস্তার প্রতিবাদ করায় নিষিদ্ধ বাংলাদেশের সেরা শুটার

বিশ্বকাপ চলাকালীন ভারতীয় খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকা নিষিদ্ধ করল বিসিসিআই

বিশ্বকাপ না খেলার জন্য শাস্তি নয়, বাংলাদেশকে পুরস্কৃত করছে জয় শাহের আইসিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ