কাজে এল না যুবরাজের সেঞ্চুরি, কানাডাকে হারিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  কানাডিয়ান ওপেনার যুবরাজ সামরা মঙ্গলবার চেন্নাইয়ের পিচে ঝড় তোলেন।  ৬৫ বলে ১১০ রান  করলেও জেতাতে পারলেন না কানাডাকে।  সামরা  চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই রান করে গড়েছেন ইতিহাস। গোটা ইনিংসে ৬টি ছক্কা, ১১টি চার মেরেছেন যুবরাজ সামরা তবে তা সত্বেও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হতে হল। একই সঙ্গে ব্ল্যাক ক্যাপসরা উঠল পার এইটে। 

 গ্রুপ ডি-র ম্যাচে প্রথমে ব্যাট  নেমে কানাডা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান  তোলে।  মাত্র ১৯ বছরে  যুবরাজ সামরা টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন।  ১৯ বছর ১৪১ দিনে এই কৃতিত্ব অর্জন করেন তিনি যা পূর্বে পাকিস্তানের আহমেদ শেহজাদের (২২ বছর ১২৭ দিন) রেকর্ড ভেঙে দিয়েছে।  এটা বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপের  দ্বিতীয় সেঞ্চুরি।  একদিন আগে, পাথুম নিসঙ্কা পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে  শ্রীলঙ্কাকে সুপার এইটে তুলে দিয়েছিলেন। ভারতের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিং-এর নাম অনুসারে নাম পাওয়া এই বাঁহাতি ব্যাটার মাত্র ৫৮ বলেই শতরান পূর্ণ করেন।  বিশেষ করে দলের দুই গুরুত্বপূর্ণ বোলার লকি ফার্গুসন এবং মিচেল স্যান্টনারঅনুপস্থিত থাকায় সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগান তিনি।  

আরও পড়ুন:১৯ বছরেই বিশ্বমঞ্চ কাঁপালেন যুবরাজ সামরা

১৭৪ রান তাড়া করা একটু চাপের ছিল বটে কিন্তু গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র সেই চাপ আসতে দেননি।  গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র ৭৩ বলে তাঁদের   ১৪৬ রানের জুটি গড়েন।   ২ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৯ বল হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে নেয় কিউইরা। সেই সঙ্গেই  বিশ্বকাপের সুপার এইটে  জায়গা করে নেয় নিউজিল্যান্ড। ৩৯ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র। অন্য  দিকে ৩৬ বলে ৭৬ রানে ছিলেন অপরাজিত ছিলেন ফিলিপস।   

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

ভাঙড়ে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশকর্মী, ছিঁড়ল উর্দি

‘ফ্রি’তে সফরে আপত্তি! মহিলাদের সরকারি বাসে ‘ভাড়া’ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাট পন্থী নেতা অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট