আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানাডাকে হারিয়ে জয়ের মুখ দেখল সংযুক্ত আরব আমিরশাহি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে জয় তুলে নিল সংযুক্ত আরব আমিরশাহি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছিল কানাডা। জবাবে দুই বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরশাহি।

‘গ্রুপ ডি’-তে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল সংযুক্ত আরব আমিরশাহি। আর দক্ষিণ আফ্রিকার কাছে ৫৭ রানে হেরেছিল কানাডা। গ্রুপে আটে ওঠার লড়াইয়ে টিকে থাকার লক্ষ্য নিয়েই মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে বিপাকেই পড়েছিল। ৩৮ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান  নবনীত ধালিওয়াল ও হর্ষ ঠাকুর। দুজনে যথাক্রমে করেন ৩৪ ও ৫০ রান। ওই দুজনের চওড়া ব্যাটেই সাত উইকেট হারিয়ে ১৫০ রান তোলে কানাডা। ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির হয়ে জুনায়ের সিদ্দিক ৩৫ রানে নেন ৫ উইকেট।

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরব আমিরশাহি। তৃতীয় ওভারে ব্যক্তিগত চার রানে ফিরে যান অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। এর পর আলিশান শরাফু (৫), ময়াঙ্ক কুমার (৪) ও হর্ষিত কৌশিক (৯) ব্যর্থ হন। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান ওপেনার আর্যাংশ শর্মা।  শোয়েব খানকে (৫১) সঙ্গী করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। পঞ্চম উইকেটে দুজনে ৮৪ রান যোগ করেন। শেষ ওভারের তৃতীয় বলে ফিরে যান শোয়েব খান (৫১)।  তবে তাতে জয় পেতে অসুবিধা হয়নি আরব আমিরশাহির। ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। আর্যাংশ শর্মা ৫৩ বলে ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৭৪ রানে অপরাজিত থেকে যান।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ