লঙ্কা বধ করে বিশ্বকাপ সেমিতে ইংল্যান্ড, ছিটকে গেল অস্ট্রেলিয়া

বেন স্টোকস ও অ্যালেক্স হেলসের ব্যাটিংয়ের দৌলতে দুই বলে বাকি থাকতেই জিতে যায় জস বাটলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গেল জস বাটলাররা। সৌজন্যে অ্যালেক্স হেলস ও বেন স্টোকসের দুর্ধর্ষ ব্যাটিং। সমসংখ্যক পয়েন্ট হওয়া সত্বেও নেট রান রেটে পিছিয়ে থাকার কারণেই ঘরের মাটিতে বিশ্বকাপ জয় অধরা থেকে গেল অস্ট্রেলিয়ার। এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে চলে গিয়েছিল নিউজিল্যান্ড।

বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করতে সিডনিতে এদিন ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হত ইংল্যান্ডকে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের কোনও লাভ ওঠাতে পারেননি লঙ্কার ব্যাটাররা। ২০ ওভারে আট ওভারে ১৪১ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এদিন শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলস। ওপেনিং জুটিতে ৭ দশমিক ২ ওভারে ৭৫ রান তোলেন দুজন। জুটি ভাঙেন হাসারাঙ্গা। ২৩ বলে ২৮ করে সাজঘরে ফেরেন বাটলার। এর পরে দলকে জয়ের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন হেলেস। তাঁকে যোগ্য সঙ্গত করেন বেন স্টোকস। ৩০ বলে ৪৭ রান করে আউট হন হেলেস।

দ্রুত ফেরেন হ্যারি ব্রুক। পাঁচ বলে চার রান করেন তিনি। লিয়াম লিভিংস্টোনও সুবিধে করতে পারেননি। ৬ বলে রান করে আউট হন। মইন আলি ও সাম কারানও তেমন কোনও অবদান রাখতে পারেননি। ১৮ ওভার শেষে ছয় উইকেটে ইংল্যান্ডের রান দাঁড়ায় ১২৯। শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রানের। বেন স্টোকস দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে নেন। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতে জয় হাসিল করে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় জস বাটলাররা।  

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১