মাথা মোটা ম্যানেজমেন্ট হলে কি ম্যাচ জেতা যায় : মদন লাল

একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টি-টোয়েন্টির সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্রীভাবে হেরে যাওয়ায় ভারতের ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্টকে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন ক্রিকেটার মদন লাল। জানিয়েছেন, পরিকল্পনা করে খেলতে নামলে যা হওয়ার তাই হয়েছে। গতবারের টি-টোয়েন্টি সেমিতে ভারত যে ভুল করেছিল, এ বারের টি-টোয়েন্টি সেমিতে ঠিক সেই ভুল করেছে টিম ম্যানেজমেন্ট। আর সেই ভুলের মাশুল তাদের দিতে হয়েছে। এখন হেরে গিয়ে আফশোস করার কোনও মানে হয় না।

ভারতের প্রাক্তন ক্রিকেটার একটি বৈদ্যুতিন চ্যানেলের সঙ্গে কথা বলছিলেন। টি-টোয়েন্টি সেমিফাইনালে দলের পরাজয়ের কারণ জানতে চাওয়া হলে মদন লাল বলেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত যে ভুল করেছিল, টিম ম্যানেজমেন্ট যে ভুল করেছিল এবারের সেমিফাইনালে সেই একই ভুল করল। প্রথম ভুল পরিকল্পনায়। টিম ম্যানেজমেন্টের মানসিকতা রক্ষণশীল। রক্ষণশীল মানসিকতা নিয়ে কোনও টুর্নামেন্টেই জেতা যায় না। ভারতের টিম ম্যানেজমেন্টের মাথা মোটা।

মদন লাল বলেছেন, মাঠের পরিস্থিতি বোঝা দরকার। বুঝতে হবে আবহাওয়া। সেই আবহাওয়া বুঝে সিদ্ধান্ত নিতে হবে সিমার নামাবো না স্পিনার। সেটা না টিম ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে, না ক্যাপ্টেন। ফলে, যা হওয়ার সেটাই হয়েছে।

ভারতীয় ব্যাটারদের তুলোধনা করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। বলেছেন, একজন ব্যাটারকে তাঁর সাহসী মনে হয়নি। যে ম্যাচে ব্যাটসম্যানদের আক্রমণাত্মক হতে হয়, সেই ম্যাচে দেখা গেল ব্যাটসম্যানরা ভয়ে গুটিয় গিয়েছে। 

আরও পড়ুন ফের ব্যর্থ রাহুল, সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক