দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, তবে স্থগিত হল টি-২০ সিরিজ

‘ওমিক্রন’-এর দাপট চললেই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ওমিক্রন’-এর দাপট চললেই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। গত শুক্রবার তথা বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার আগের দিন এমনটাই জানিয়েছেন সচিব জয় শাহ। তবে টিম ইন্ডিয়ার প্রোটিয়া সফরের সূচিতে হল বেশ খানিকটা পরিবর্তন। নেলসন মেন্ডেলার দেশে গিয়ে টি-২০ সিরিজ খেলবে না মেন ইন ব্লু। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, কোহলি, রোহিত, বুমরাহরা টেস্ট এবং একদিনের সিরিজ খেলেই দেশে ফিরবে।

বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন যে,’ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। আমাদের বোর্ড দক্ষিণ আফ্রিকা বোর্ডকে জানিয়ে দিয়েছে, ভারত সেখানে গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। বাকি চারটি টি-২০ ম্যাচ পরে কখনও অনুষ্ঠিত হবে’।

সূচি অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ করে আগামী ৯ ডিসেম্বর চাটার্ড বিমানে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। ১৭ তারিখ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রোটিয়া বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা করবে।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের