আমেদাবাদেই বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দলকে সংবর্ধনা দেবে বোর্ড

এই নিয়ে পঞ্চমবার দেশকে এই খেতাব জিতছে টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার রাতে বিশ্বজয় করেছে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই নিয়ে পঞ্চমবার দেশকে এই খেতাব জিতছে টিম ইন্ডিয়া। আর সবথেকে বড় বিষয় হল  কোনও ম্যাচ না হেরেই এবারের যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে মেন ইন ব্লু। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মেগা ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করেছে যশ ধুল অ্যান্ড কোম্পানি। গোটা টুর্নামেন্ট সব প্রতিপক্ষকেই হেলায় উড়িয়ে দিয়েছে তারা। 

যুব দলের সকল ক্রিকেটারকে এই সাফল্যের জন্য আর্থিক পুরস্কার দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল ভারতীয় বোর্ড। তবে এবার জানা গেল যে যশ, রবি, ভিকি, রশিদদের সংবর্ধনাও দেবে বিসিসিআই। আর সেই সংবর্ধনা অনুষ্ঠানটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ক্যারিবিয়ানদের দেশ থেকে আমস্টারডাম হয়ে সোজা আমেদাবাদে আসবেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

এই মূহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের সিরিজ খেলার দরুন আমেদাবাদেই রয়েছে ভারতীয় সিনিয়র দল।  তবে কোহলি, রোহিতরা এখন জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। তাই আদৌ জুনিয়ররা তাদের সঙ্গে দেখা করতে পারবেন কিনা সেটা বলা যাচ্ছে না। সবটাই নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের