ঘরের ছেলে পেনার হাতই রুখে দিল বার্সেলোনাকে

মরশুমের শুরুটা খুবই খারাপভাবে করেছিল বার্সেলোনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মরশুমের শুরুটা খুবই খারাপভাবে করেছিল বার্সেলোনা। কিন্তু এই মুহূর্তে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়ে স্পেনের এই খ্যাতনামা ক্লাবটি। ঘরোয়া লিগ টেবিলে নীচের দিকে থাকলেও দিন দু’য়েক আগেই প্রথম চারে ঢুকে পড়েছে জাভি হার্নান্দেজের দল। প্রিয় দলের অনবদ্য এই কামব্যাক দেখে সমর্থকরাও ভীষণভাবে খুশি এবং গর্বিত। কারণ, মেসি-সহ একের পর এক তারকা ফুটবলাররা দল ছেড়ে দেওয়াতে চলতি মরশুমের শুরু থেকেই মুখ থুবড়ে পড়েছিল বার্সা। তবে দলের প্রাক্তন ফুটবলার জাভি কোচ হয়ে আসার পর ঘুরে দাঁড়ানোর রসদ পেয়ে যায় এই ক্লাবটি। তারপরের ঘটনা প্রায় সকলেরই জানা।

তবে গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে তুরস্কের অন্যতম ক্লাব গালাতাসারের বিরুদ্ধে আটকে গেল কাতালান ক্লাবটি। মূলত প্রতিপক্ষের গোলরক্ষক ইনাকি পেনার অনবদ্য পারফরম্যান্সই রুখে দিল বার্সাকে। বছর ২৩-র পেনা আগে বার্সেলোনার অ্যাকাডেমির ফুটবলার। যিনি কেরিয়ারের চার বছর ছিলেন এই অন্যতম স্প্যানিশ ক্লাবটির রিজার্ভ বেঞ্চে বসেই কাটিয়েছেন। সেইভাবে খেলার সুযোগ পাননি বললেই চলে। তাই চলতি বছরের জানুয়ারি মাসে সই করেন তুরস্কের দল গালাতাসারেতে।

এদিনের ম্যাচে একের পর এক অনবদ্য সেভ করে একক দক্ষতাতেই নিজের পুরানো ক্লাব বার্সাকে গোল করতে দেননি পেনা। যার ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ। আগামী ১৭ মার্চ এই দুই দল দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে। সেখানকার ফলাফলই ঠিক করবে কোন দল পরবর্তী রাউন্ডে পা রাখবে।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর