আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ

নিজস্ব প্রতিনিধি : চলতি মরশুমের শেষে লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের এক্স হ্যান্ডেলের পোস্টে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে সেই কথা জানিয়েছেন জার্মান কোচ।

লিভারপুলের এক্স হ্যান্ডেলে করা পোস্টে জানানো হয়েছে, চলতি মরশুম শেষে কোচিংয়ের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি নিজেই এই কথা জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালে লিভারপুলের কোচের দায়িত্ব নেন ক্লপ। ২০২৬ সাল পর্যন্ত তাঁর কোচ হিসাবে থাকার কথা ছিল। কিন্তু তার আগেই কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দিলেন এই জার্মান কোচ।

গত নভেম্বরেই কোচিংয়ের দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি সেই কথা জানিয়েওছিলেন। তবে সেইসময় কোচিং ছাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইয়ুর্গেন। তবে এবার কোচিংয়ের দায়িত্ব ছাড়ার কথা বলে ইয়ু্র্গেন জানান, ‘এই লিভারপুল ক্লাবকে আমি সবসময়ই ভালোবাসি। এই শহরের মানুষের আমি ভালোবাসি। তবে এবারে যে কোচিংয়ের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, সেটা সঠিক।‘ উল্লেখ্য, ৩০ বছর পর লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা দেওয়ার পিছনে জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। ক্লপের কোচের দায়িত্বে থাকাকালীন লিভারপুর ৪৩৩টি ম্যাচ খেলেছে। ৪৩৩টি ম্যাচের মধ্যে ২৮৩টি ম্যাচ জেতে লিভারপুল। লিভারপুলের ইতিহাসে অন্যতম সফলতম কোচ ছিলেন ইয়ুর্গেন ক্লপ। 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১ বছরেও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ