‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি:  রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে নিজে গোল না পেলেও দলের দুটি জয়সূচক গোলেই অবদান রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর এবার ইংল্যন্ডের বিপক্ষে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, সেই মারাদোনাকে এই জয় উৎসর্গ করলেন লিওনেল মেসি।

বিশ্বমঞ্চে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। খেলা শেষের পরপরই গোটা ফুটবলবিশ্ব ময়দানে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল। জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আর্জেন্তাইন অধিনায়ক। মেসি বলেন, ‘আমার স্থির বিশ্বাস, উপর থেকে দিয়েগো এই জয় চুটিয়ে উপভোগ করছেন। কারণ আজকের দিনটা তাঁর জন্য অত্যন্ত বিশেষ একটা দিন!’ এরপর তিনি বলেন, ‘ওঁকে এই আনন্দ দিতে পেরে ভীষণ ভালো লাগছে। উনি যেখান থেকেই খেলা দেখুন না কেন, এই জয়টা ওঁর জন্যই একটা ছোট্ট উপহার!’

আরও পড়ুন: খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ঠিক ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষেই ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা  এমন এক ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছিলেন, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। অনেকে বলেন সেই জয় ১৯৮২ সালে ফকল্যান্ডস যুদ্ধের ক্ষতবিক্ষত আর্জেন্টাইন জনগণের মনে কিছুটা হলেও শান্তি এনে দিয়েছিল। ১৯৮৬ সালের  মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল নীল-সাদা ব্রিগেড। সেই ম্যাচে ‘হ্যান্ড অফ গড’ এবং ‘গোল অফ দ্য সেঞ্চুরি’ করে ইতিহাস গড়েছিলেন দশ নম্বর জার্সিধারী কিংবদন্তি।  তাই প্রতিপক্ষ  হিসেবে ইংল্যান্ডের খেলা স্থির হওয়ার পর থেকেই আলোচনায় এসেছে দিয়েগোর নাম।  ঠিক এই কারণে শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারানোর পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি এই জয় উৎসর্গ করেন মারাদোনাকে।  প্রিয় তারকার প্রতি বর্তমান অধিনায়কের  নিখাদ শ্রদ্ধা ছুঁয়ে গিয়েছে আপামর ফুটবলপ্রেমীদের হৃদয়। 

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI