খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ট্রফি পেতে আর মাত্র একটি ম্যাচ দূরে রয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে মেসিরা। ঐতিহাসিক সেই জয়ে পরেই একদিনে যেমন আনন্দে মেতে ওঠে আর্জেন্টিনার সমর্থকরা। অন্যদিকে উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। খেলা শেষ হওয়ার পর স্টেডিয়ামের ভেতর ও বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হয়। সেই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন বেশকয়েকজন। 

আমেরিকার বিভিন্ন শহরের পাশাপাশি ইংল্যান্ডের কিছু এলাকাতেও সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরুর সময় থেকেই গ্যালারির পরিবেশ ছিল উত্তপ্ত। দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বজায় ছিল। একে ওপরকে লক্ষ্য করে স্লোগানও দিতে থাকে। ম্যাচের একদম শেষে আর্জেন্টিনার জোড়া গোলে ম্যাচের মোড় ঘুরে গেলে আলবিসেলেস্তে সমর্থকদের উল্লাস আরও বেড়ে যায়। তার পরেই দুই পক্ষের মধ্যে কটূক্তি ও উসকানিমূলক মন্তব্যের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুন: ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

শেষ বাঁশি বাজার পরেই স্টেডিয়ামের গ্যালারি ও মাঠের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। নিরাপত্তাকর্মীরা প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই উত্তেজনা শুধু স্টেডিয়ামেই সীমাবদ্ধ থাকেনি। আমেরিকার নিউইয়র্ক ও নিউ জার্সির মতো শহর, যেখানে লাতিন আমেরিকান ও ব্রিটিশ প্রবাসীদের উপস্থিতি বেশি, সেখানেও খেলা শেষে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। ইংল্যান্ডের বার্মিংহামের কয়েকটি পাব ও রাস্তাতেও ম্যাচ-পরবর্তী সময়ে সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI