বিশ্বকাপ থেকে বিদায় আফগানিস্তানের, ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই লড়াই থেকে ছিটকে গিয়েছে আফগানরা। এমনিতেই ভেঙেছে মন। তার মধ্যেই আফগানিস্তান টিমের সকলের মন ভাঙল আরও একবার । নিজের দায়িত্ব শেষ করে আফগানিস্তানের কোচের পদ থেকে সরলেন জোনাথন ট্রট। তারপরেই তিনি কোচ হিসেবে তাঁর সফরের অনুভূতির কথা সকলের সামনে তুলে ধরেছেন। সেই সঙ্গেই জানিয়েছেন টিমের খেলোয়াড় ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা।

২০২২ সালে আফগানিস্তান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে, ট্রট গত কয়েক বছর ধরে খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিলেন। দলের উন্নতি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চেষ্টা করেছিলেন তাঁর দল যাতে বিশ্বকাপের শেষ পর্যন্ত লড়াই করতে পারে। বৃহস্পতিবার আফগানিস্তান কানাডাকে ৮২ রানে হারিয়েছিল। তবে এতে লাভ হয়নি কিছুই কারণ তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেই এবার তাঁদের দলের কোচের মেয়াদ শেষ হল।  কে আবগেঘন হয়ে পড়েন তিনি । এক্স হ্যান্ডেলে আফগান ক্রিকেট বোর্ড  লিখেছে, “উন্নতি এবং গর্বে ভরা যাত্রার জন্য কৃতজ্ঞতা।  ২০২২ সাল থেকে  আফগানিস্তানের   প্রধান কোচ হিসেবে আপনার অসাধারণ সেবার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রভাব সর্বদা মনে  রাখা হবে।”

আরও পড়ুন:  ব্রিটেনের প্রিমিয়ার লিগেও পাকিস্তানি ক্রিকেটারদের কিনছে না ভারতীয় দলগুলো

বৃহস্পতিবার ট্রটের আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব শেষ হয়। তারপর সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “হয়ত সময়টা ঠিক আছে, হয়তো নাও হতে পারে। আমি জানি না, তবে ভবিষ্যতে সবার মঙ্গল কামনা করছি। সুযোগ পাওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ। সত্যিই, ঘটনাক্রমে আমি সুযোগটি পেয়েছি। গ্রাহাম থর্পের কোচ হওয়ার কথা ছিল এবং দুর্ভাগ্যবশত তিনি এই দায়িত্ব নিতে পারেননি। তারপর আমাকে চাকরির প্রস্তাব দেওয়া হয় এবং আমি দু’হাতে তা গ্রহণ করি। তাই আমি এখানে আকস্মিকভাবে এসেছি। আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছি। আমি আশা করি খেলোয়াড়রা খেলার প্রতি আমার ভালোবাসা এবং খেলোয়াড় এবং মানুষ হিসেবে তাদের প্রতি আমার যে যত্ন তা দেখতে পাবে।” 

তিনি আরও বলেন, এই কাজে আমার জন্য সবচেয়ে বড় আনন্দ হলো খেলোয়াড়দের মাঠের বাইরেও বিকশিত হতে দেখা এবং জীবন বদলে যাওয়া, কেবল মাঠেই নয়, বরং খেলোয়াড়দের তাদের পরিবারের ভাগ্য এবং পথ পরিবর্তন করার ক্ষমতা, পরিবার এবং মানুষের একটি দল হিসেবে। তাই আমি মনে করি এই খেলার মাধ্যমে আমরা  সেটা  দেখতে পেরেছি, এবং এতে সামান্য ভূমিকা পালন করতে পারা খুবই আনন্দের।” 

 

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের