ব্রিটেনের প্রিমিয়ার লিগেও পাকিস্তানি ক্রিকেটারদের কিনছে না ভারতীয় দলগুলো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা নিলামকে কেন্দ্র করে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড নতুন এক বিতর্কের মুখে পড়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, আইপিএল-সংযুক্ত মালিকানার দলগুলো পাকিস্তানের ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না।

সূত্রের খবর, দ্য হান্ড্রেড-এর মোট আটটি দলের মধ্যে চারটি দলের মালিকানা সরাসরি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। এই দলগুলো হলো-ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস। এসব দলের পেছনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের মতো শক্তিশালী আইপিএল ব্র্যান্ড। আরও বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাকি একজন খেলোয়াড় এজেন্টকে ইঙ্গিত দিয়েছেন, আইপিএল-সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের নিতে অনিচ্ছুক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্দরমহলে বিষয়টি যেন একপ্রকার ‘অঘোষিত নিয়ম’-এ পরিণত হয়েছে। একই প্রবণতা দেখা গেছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতেও, যেখানে ভারতীয় মালিকানাধীন দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের দেখা যায় না।

আরও পড়ুন: বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত ব্যাটার, চেনেন তাঁকে?

যদিও ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড আগে জানিয়েছিলেন, দ্য হান্ড্রেড সব দেশের ক্রিকেটারদের জন্য উন্মুক্ত এবং কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই। ইসিবির এক মুখপাত্রের দাবি, এবারের আসরের জন্য প্রায় ১৮টি দেশ থেকে এক হাজারের বেশি খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে পাকিস্তানের প্রায় ৫০ জন ক্রিকেটার রয়েছেন।

তবে গত আসরে খেলা ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটারদের এবার দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে শাহিন আফ্রিদি ও হারিস রউফও এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। সব মিলিয়ে, নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড় বাছাইয়ের ন্যায্যতা ও বৈষম্য নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র