সুইডেনকে ভয় পেলেই জেতার খিদে থাকবে, বলছেন হেরমোসো

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে ফিফা মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে সুইডেন ও স্পেন। অভিজ্ঞতার নিরীখে এগিয়ে রয়েছে সুইডেন। তাই খানিক স্নায়ুর চাপ নিয়েই আজ সুইডিশদের বিরুদ্ধে মাঠে নামবে স্প্যানিশরা। সুইডিশরা এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে। আর স্পেন সেখানে তৃতীয়বার। এমনকি এবারের বিশ্বকাপে স্পেন যে এতদূর আসবে, সেটাই ফুটবল বিশেষজ্ঞরা ভাবতে পারেননি। তাই স্পেন কম অভিজ্ঞ বলে তাদের হালকাভাবে নেওয়াটাও সুইডেনের জন্য ভাল হবে না বলেই মনে করছেন অনেকে।

বিশ্বসেরা ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ ফুটব্বলার অ্যালেক্সিয়া পুতেয়াস চোট পেয়ে এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তার ওপর স্প্যানিশ কোচের বিরুদ্ধে দলের ১৫ জন খেলোয়াড়ের বিদ্রোহ ঘোষণা। সব মিলিয়ে স্পেন অনেকটা ব্যাকদুটে ছিল। যদিও কোচের পাশেই দাড়িয়েছিল দলের নির্বাচক কমিটি। তাই ওই ১৫ জন ফুটবলারদের মধ্যে মাত্র তিনজন এবারের বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। আর স্পেন এবারে যা করে দেখিয়েছে, তা সত্যি অভাবনীয়। তবুও স্প্যানিশরা সুইডেনকে সমীহ করে চলছে।

এই প্রসঙ্গে স্প্যানিশ ফুটবলার হেন্নি হেরমোসো বলেন, ‘আমরা সুইডেনের বিরুদ্ধে খেলতে গিয়ে যদি নার্ভাস না হই, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে কোনও গলদ আছে। তাই নার্ভাস থাকাটা এই ক্ষেত্রে ভাল। মনের মধ্যে ভয় থাকলে তা জয় করার ইচ্ছাশক্তি থাকবে। ফাইনালে উঠব, এটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। তবে ফাইনালে যাওয়ার আগে যে ম্যাচ আমরা আজ খেলব, সেটাও একপ্রকার ফাইনাল ম্যাচ আমার কাছে। তাই এই ফাইনাল জিততে হবে, এই ভাবনাটা মনের মধ্যে রেখে এগিয়ে যেতে হবে।‘

প্রসঙ্গত, চোট পাওয়া পুতেয়াস বিশ্বকাপে খুব বেশি সময়ের জন্য মাঠে নামেননি। তবে আজ তাঁকে ব্যবহার করবেন কিনা স্প্যানিশ কোচ, সেটাই দেখার। তবে পুতেয়াস খেলুন বা না খেলুন আজকের এই ম্যাচ নিঃসন্দেহে দুই দলের কাছে গুরুত্বপূর্ণ, এমনটা বলাই যায়।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের