T20 World Cup: বিশ্বকাপ অভিযান শেষ ওয়েস্ট ইন্ডিজের, মূলপর্বে আয়ারল্যান্ড

গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচেও স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গ্রুপ পর্বে দুটি ম্যাচে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল দুবারের বিশ্বচ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার হোবার্টে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল নিকোলাস পুরানের দল। গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচেও স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এদিন মরণ বাঁচন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। কিন্তু শুরুটা খুব একটা ভাল হয়নি দুবারের বিশ্ব চ্যাম্পিয়ানদের। এক রান করে ফেরেন কায়াল মায়ার্স। অন্য ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন সাজঘরে। ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিকোলাস পুরানের দল। এভিন লুইস ১৮ বলে ১৩ রানের ধীরগতির ইনিংস উপহার দেন। অধিনায়ক নিকোলাস পুরানও সুবিধা করতে পারেননি। ১১ বল ১৩ রান করে আউট হন। এর পর রভম্যান পাওয়েলও ৮ বলে মাত্র ৬ করে সাজঘরে ফেরেন। ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয়রা। তাসের ঘরের মতো যখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তখন এক প্রান্তে ধরে লড়াই চালিয়ে গেছেন ব্র্যান্ডন কিং। ৪৮ বলে ৬ চার আর ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে ১৯ করেন ওডিয়েন স্মিথ। আয়ারল্যান্ডের পক্ষে গ্যারেথ ডেলানি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেন।

জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন দুই আইরিশ ওপেনার। অধিনায়ক অ্যান্ডি বলবির্নি ২৩ বলে ৩৭ রান করলেন। অন্য প্রান্ত আগলে রাখেন পল স্টার্লিং। ৪৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তিন নম্বরে নেমে দুর্দান্ত ব্যাট করেন উইকেটরক্ষক লোরকান টাকার। ৩৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। 

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের ‘জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের