দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

UEFA CHAMPIONS LEAGUE: বরুশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিনিধি: ট্রফির কাছে এসেও খালি হাতে ফিরতে হল বরুশিয়া ডর্টমুন্ডকে। ২৬ বছরের খরা কাটাতে পারল না জার্মান ক্লাবটি। শনিবার রাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে ২-০ গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদের কাছে। ১৯৮১ সালের পরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে না হারার রেকর্ড অক্ষুন্ন রাখল স্প্যানিশ ক্লাবটি। শেষ বারের জন্য রিয়ালের জার্সি গায়ে নেমে ছিলেন মার্কো রয়েস আর টনি ক্রুজ। বিদায় ম্যাচ দুজনের কাছেই স্মরণীয় হয়ে রইল।

দর্শক ভর্তি ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরেছিল ডর্টমুন্ড। ১৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন জার্মান ক্লাবটির ইভলিয়ান ব্রান্ট। নিকোলাস ফুলক্রগের বাড়ানো পাস ধরেও বল গোলে রাখতে পারেননি। সাত মিনিট বাদে ফের এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ডর্টমুন্ডের কাছে। করিম আয়াদেমি রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ২৩ মিনিটের মাথায় ইয়ান মাতসেনের কাছ থেকে পাওয়া বলে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন ফুলক্রগ। কিন্তু সেই শট পোস্টে লেগে প্রতিহত হয়। এর পরেও গোল করে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। কিন্তু ফিনিশিং টাচের অভাবে অধরাই থেকে গিয়েছে গোল। তাছাড়া রিয়ালের গোল পোস্টের নিচে দুর্ভেদ্য প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন কোর্তোয়া। ডর্টমুন্ড প্রথমার্ধে কতটা দাপটের সঙ্গে খেলেছে তা পরিসংখ্যানেই স্পষ্ট। জার্মান ক্লাবটির খেলোয়াড়রা যেখানে রিয়ালের গোল পোস্ট লক্ষ আটটি শট নিয়েছেন, সেখানে কার্লোস আনচেলেত্তির ছেলেরা মাত্র দুটি শট নিয়েছেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অন্য মেজাজে খেলতে দেখা যায় রিয়ালের খেলোয়াড়দের। ৪৯ মিনিটে টনি ক্রুজের ফ্রি কিক দারুণ দক্ষতায় ঠেকান ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগরি কোবেল। রিয়ালের একের পর এক আক্রমণের ঝড়ে খানিকটা দিশেহারা হয়ে যায় ডর্টমুন্ডের রক্ষণ ভাগ। ৭৪ মিনিটে কর্নার পায় রিয়াল। ক্রুসের নেওয়া শট ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি বরুশিয়ার রক্ষণের এক খেলোয়াড়। হেডে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন কারভাহাল। ওই গোলের পরেই কেমন যেন ছন্নছাড়া হয়ে পড়ে বরুশিয়া।  যদিও গোলরক্ষক কোবেল একাধিকবার দলের নিশ্চিত পতন রোধ করেন। ৮৩ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ডর্টমুন্ডের জাল কাঁপিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ভিনিসিয়ুস। এর পরে নিকোলাস ফুলক্রগ রিয়ালের জাল কাঁপিয়ে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ