প্রাক্তন প্রেমিকের দেওয়া আগুনে পুড়ে মৃত্যু অলিম্পিক্সে অংশ নেওয়া মহিলা দৌড়বিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর দেশে পাড়ি জমালেন উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেই। বৃহস্পতিবার কেনিয়ার  মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের চিকি‍ৎসকরা ৩৩ বছর বয়সী ক্রীড়াবিদের মৃত্যুর খবর জানিয়েছেন। রেবেকার মৃত্যুর খবরে মুষড়ে পড়েছেন উগান্ডার ক্রীড়াবিদরা। মর্মান্তিক ঘটনায় জড়িত রেবেকার প্রেমিকের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে উগান্ডার হয়ে অংশ নিয়েছিলেন ৩৩ বছরের রেবেকা চেপতেগেই। যদিও ম্যারাথন দৌড়ে সামিল হলেও পদক জেতা হয়নি তাঁর। অলিম্পিক্সে অংশ নেওয়ার পরেই কেনিয়ায় ফিরেছিলেন চেপতেগেই।  গত রবিবার কেনিয়ার পশ্চিমের ট্রান্স-এনজোইয়ারের এনদেবেস শহরে নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি। বচসার জেরে চেপতেগেইয়ের গায়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন তাঁরই প্রেমিক এনদিয়েমা মারাঙ্গাচ। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল রেবেকাকে।  মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন উগান্ডার মহিলা ক্রীড়াবিদ। শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় রেবেকার বাঁচার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন ৩৩ বছর বয়সী ক্রীড়াবিদ।

কেনিয়ার সংবাদমাধ্যম ‘দ্য স্ট্যান্ডার্ড’ জানিয়েছে, চেপতেগেইকে আগুনে পুড়িয়ে মারার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তাঁর মেয়ে। নির্যাতনের শিকার মাকে ছটফট করতে দেখেছে সে। মাকে বাঁচানোর চেষ্টা করেছিল ছোট্ট মেয়েটি। কিন্তু রেবেকার প্রেমিক এনদিয়েমা মারাঙ্গাচ তাঁকে লাথি মেরে সরিয়ে দেয়। শেষ পর্যন্ত ছোট্ট মেয়ের কান্না শুনে দৌড়ে এসে প্রতিবেশীরাই রেবেকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ