ভোলবদলে তাক লাগালেন বিনোদ কাম্বলি, ভালোবাসায় ভরিয়ে দিলেন স্ত্রী

আবারও খবরে বিনোদ কাম্বলি। তবে এবার তাঁর নতুন লুক শিরোনামে। তবে এই ছবিতে একেবারে ফিট দেখাচ্ছে প্রাক্তন ক্রিকেটারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও খবরে বিনোদ কাম্বলি। তবে এবার তাঁর নতুন লুক শিরোনামে। তবে এই ছবিতে একেবারে ফিট দেখাচ্ছে প্রাক্তন ক্রিকেটারকে। কাম্বলির নতুন লুকের ভিডিওটি তাঁর স্ত্রী আন্দ্রেয়া কাম্বলি শেয়ার করেছেন। বিনোদ কাম্বলির উদ্ধৃতি দিয়ে তিনি ভিডিওটি পোস্ট করেছেন। পোস্টে লেখা ছিল যে, ‘আমরা সকল প্রিয় জন এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। আমার জন্যে সবাই প্রার্থনা করার জন্যে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ। বিনোদ কাম্বলি।’ সম্প্রতি সুনীল গাভাস্কার কাম্বলিকে সাহায্যের জন্যে এগিয়ে এলে শিরোনামে ওঠেন বিনোদ কাম্বলি। অতীতে ৫৩ বছর বয়সী কাম্বলির ব্যক্তিগত জীবন নিয়েও অনেক বিতর্ক উঠেছিল। কারণ তাঁর দুটি বিবাহ হয়েছিল। কাম্বলির প্রথম বিবাহ হয়েছিল ১৯৯৮ সালে, নোয়েলা লুইসের সঙ্গে। যিনি একজন হোটেল রিসেপশনিস্ট ছিলেন। তাঁকে বিচ্ছেদের পর কাম্বলি দ্বিতীয় বিবাহ করেছিলেন ২০০৬ সালে। আন্দ্রেয়া হিউইটকে তিনি বিবাহ করেন। আন্দ্রেয়ার সঙ্গে কাম্বলির দুটি সন্তানও রয়েছে। তাঁদের নাম জেসুস ক্রিশ্চিয়ানো কাম্বলি এবং জোহানা ক্রিশ্চিয়ানো কাম্বলি।

গতবছর কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনামে এসেছিলে বিনোদ কাম্বলি। দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত, অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন বিনোদ কাম্বলি। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। তাঁকে আর্থিক সাহায্যের জন্যে এগিয়ে এসেছিলেন শচিন তেন্ডুলকর, তাঁর সঙ্গে কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে তাঁকে শচিনের হাত জড়িয়ে ধরে কাঁদতে দেখা গিয়েছিল। তবে এখন তিনি ভাল আছেন। জানা যায়, ক্রিকেট ছাড়ার পরেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। যে কারণে তিনি স্বাস্থ্যগত নানা সমস্যায় ভুগছেন। এ বছর জানুয়ারিতে দীর্ঘদিন অসুস্থতার পরে তিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, ৫৩ বছর বয়সী মুম্বই-তে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে ১২১ টি ম্যাচ খেলেছেন। কাম্বলি মাত্র ১৭ টেস্টে ১০৮৪ রান করেছিলেন। এছাড়াও তিনি ১৯৯৩ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি-সহ চারটি টেস্ট সেঞ্চুরিও নথিভুক্ত করেছিলেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটের ১০৪ ম্যাচে ২৪৭৭ রান করেছেন। ২০০৪ সালে তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর ক্রিকেট ছাড়ার পরেই তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন বিনোদ কাম্বলি। ১০০-র বেশি ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি। তবে একটা সময় বিনোদ কাম্বলি নিজের ব্যাটিংয়ের থেকে বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেই বেশিরভাগ সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন। এরপর তাঁর ফর্মও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। যদিও তাঁকে বারবার ভারতীয় ক্রিকেট দলে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি ধারাবাহিকভাবে পারফরম্যান্স দিতে ব্যার্থ হওয়ায় কাম্বলিকে চিরকালের জন্য ভারতীয় ক্রিকেট দল থেকে বের করে দেওয়া হয়। তবে ক্রিকেট ছাড়ার পর তিনি বলিউডের ৩ টি ছবি এবং একটি সিরিয়াল করেছিলেন, কিন্তু কোনও ছবিই তাঁর সফলতা পায়নি।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান