এই মুহূর্তে

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

নিজস্ব প্রতিনিধি: লন্ডনে থেকেও ভারতীয় সংস্কৃতি ভোলেননি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ভারতের এই পাওয়ারফুল দম্পতি বর্তমানে তাঁদের সন্তানদের নিয়ে লন্ডনে আছেন। ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে বিয়ে করার পরেই অভিনয় থেকে দূরত্ব বাড়িয়েছেন অনুষ্কা। তবে যাই হোক না কেন, স্বামীর প্রতিটা ম্যাচে মাঠে হাজির থেকে বিরাটের জন্যে উল্লাস করেন অনুষ্কা। তাঁদের রসায়ন ভক্তদের মুগ্ধ করে। তবে এই দম্পতির আধ্যাত্মিক প্রবণতা নিয়ে বিশেষ কিছু বলার নেই। মোটামুটি সবাই জানেন। যেকোনও বড় ম্যাচের আগে আধ্যাত্মিক সফরে যান তারকা দম্পতি।

বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের কাছে একাধিকবার গিয়েছেন দম্পতি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁদের আধ্যাত্মিক আগ্রহের বিষয়টি গোপন নয়। যাই হোক, সম্প্রতি, বিরাট-অনুষ্কার কিছু নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ভক্তদের মন জয় করেছে। ছবিতে দাবি করা হচ্ছে যে, বিরাট এবং অনুষ্কা তাঁদের লন্ডনের বাড়িতে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এবং পূজা সম্পন্ন করেছেন। ছবিতে কোহলি এবং অনুষ্কাকে সাধারণ লুকে দেখা গিয়েছে। সকলেই জানেন, বিরাট এবং অনুষ্কা বেশ কয়েকমাস ধরে লন্ডনে বসবাস করছেন। তাঁদের অনুরাগীদের ধারণা, অবসরের পর ভারতে নয়, লন্ডনেই পাকাপাকিভাবে বসবাস করবেন তাঁরা।

ইতিমধ্যে তাঁদের লন্ডনের বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবিতে, কোহলিকে একটি ঐতিহ্যবাহী সাদা কুর্তায় দেখা হয়েছে, অন্যদিকে অনুষ্কা শর্মাকেও স্যুট পরে হাসতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য এবং একজন পুরোহিতকেও দেখা গিয়েছে। তবে, এই প্রথমবার নয়, সম্প্রতি বিরাট কোহলি উজ্জয়িনীর মহাকাল মন্দির পরিদর্শন করেছেন। তাঁদের লন্ডনের বাড়িতে পুজোর সময় ঘনিষ্ঠ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবিতে একটি ছোট মেয়েকেও দেখা গিয়েছে, যা ভক্তদের বিভ্রান্ত করে তুলেছে। তবে সেটা তারকা যুগলের মেয়ে নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

‘ভোলে বাবা পার করেগা’-র কাহিনী বদলাচ্ছে, দেখা যাবে না আর নীল-মধুমিতাকে, কারা আসছেন?

মস্কা ভাইদের চওড়া ব্যাটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস ইতালির

অশ্লীল শব্দ বাদ, শেষ মুহূর্তে শাহিদ কাপুরের ও’রোমিওর একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড

ঢাকায় ভোট দিলেন সত্যজিৎ রায় ও গৌতম ঘোষের ছবির দুই নায়িকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ