আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবা-মাকে ‘স্বপ্নের গাড়ি’ কিনে দিতে চান বৃন্দা দীনেশ

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ২৪ ঘন্টা আগেই মহিলা প্রিমিয়ার লিগে এক কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে ইউপি ওয়ারিয়রজ। আর এক সঙ্গে ওই বিপুল টাকা পেয়ে বাবা-মাকে ‘স্বপ্নের গাড়ি’ কিনে দিতে চান বৃন্দা দীনেশ। তাঁর কথায়, ‘অনেকদিন ধরেই বাবা-মায়ের ইচ্ছে নিজস্ব গাড়ি চড়ার। বহুবার আমাকে নিজেদের স্বপ্নের কথাও বলেছেন। সেই স্বপ্ন পূরণ করতে চাই।’

রায়পুরে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের প্রশিক্ষণ শিবিরে রয়েছেন বেঙ্গালুরু কন্যা।রবিবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে আবগাপ্লুত কণ্ঠে বৃন্দা বলেন, ‘আমি মাকে ভিডিয়ো কল করিনি। কেননা, মায়ের চোখের জল দেখতে চাইনি। শুধু ফোন করতে গিয়েই বুঝতে পেরেছিলাম মায়ের মনের অবস্থা কেমন! খুশি আর আনন্দে মায়ের মাঝেমধ্যেই গলা ধরে আসছিল।আমার জন্য বাবা-মা জীবনে প্রচুর কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের সেই কষ্ট ও ত্যাগের মূল্য কোনও দিন চোকাতে পারব না। তাঁদের স্বপ্নপূরণ করাই আমার মূললক্ষ্য।’

বেঙ্গালুরুর বাসিন্দা বৃন্দা নিজে গলির ক্রিকেটার থেকে দেশের জার্সি গায়ে মাঠ কাঁপাচ্ছেন। নিজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম সমর্থক। কিন্তু মহিলা আইপিএলে সেই বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নামতে হবে তাঁকে। যদিও আরসিবি’র হয়ে না খেলতে পারার দুঃখ নেই বৃন্দার। তাঁর কথায়, ‘অঋআলিসা হাইলির অধিনায়কত্বে খেলার সুযোগ পাচ্ছি। তাহিলা ম্যাকগ্রা, দানি ওয়াতের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারাটা সত্যিই গর্বের। কোনও দিন ভাবতেও পারিনি, ওই রকম নামী আন্তর্জাতিক ক্রিকেটারের সতীর্থ হয়ে খেলার সৌভাগ্য হবে।’

Published by:

Share Link:

More Releted News:

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

PSL: সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন বাবর আজম

হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতের মাঠে নামা নিয়ে সংশয়ে মুম্বই শিবির

পঞ্জাবের গড়ে বৈভব-যশস্বীদের দাপট, মরশুমের প্রথম হার শ্রেয়সদের

এজেজারির জোড়া গোলের সুবাদে ওড়িশাকে ৩-০ ব্যবধানে হারাল লাল-হলুদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ