কার অনুমতিতে বাবরদের ড্রেসিংরুমের ভিডিয়ো, প্রশ্ন আক্রম-ওয়াকারের

এর আগেও ঘটেছে এই ধরনের ঘটনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একে ভারতের কাছে হার। সেই হারের জ্বালা তো আছেই। কাটা ঘায়ে নুন ছিটিয়েছে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশ্যে বাবরের বক্তব্য, যা পাকিস্তান ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। প্রাক্তন দুই পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনুস রীতিমতো চটে লাল।

ওয়াসিম আক্রম বলেছেন- প্রথমেই তো আমার জানার দরকার ড্রেসিংরুমে ঢুকে ভিডিয়ো রেকর্ডিং করার অনুমতি কে দিল? আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পাক ক্রিকেট বোর্ড কোন আক্কেলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মানে তো ড্রেসিংরুমের সব গোপন কথা পাঁচকান হয়ে যাওয়া। আমি ড্রেসিংরুমে থাকলেও প্রথমেই ভিডিয়ো রেকর্ডিং থামিয়ে দিতাম। বের করে দিতাম যে ড্রেসিংরুমের ভিডিয়ো করছিল, তাঁকে। যেটা সব থেকে বেশি করে আমায় ভাবিয়ে তুলছে, তা হল যে কোনও ক্রিকেট দল তাদের ড্রেসিংরুমে গোপন আলোচনা করে। প্রতিপক্ষকে কীভাবে কোণঠাসা করা যায়, তার নীল নকসা ঠিক হয় সেখানে। সুতরাং, গোপনীয়তা বজায় রাখাই বাঞ্ছনীয়।

ওয়াসিম আক্রমের সঙ্গে একমত ওয়াকার ইউনুস। তিনি বলেছেন, ওয়াসিম আক্রমের মতের সঙ্গে তিনি সহমত পোষণ করেন। অতীতে তার মাশুল গুনতে হয়েছিল দলকে। তারপরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড যে শিক্ষা নেয়নি, সেটা আরও একবার প্রমাণিত হল। এটা ভেবেই তো অবাক লাগছে, দল ড্রেসিংরুমে কী করছে, অধিনায়ক সতীর্থদের কী বার্তা দিচ্ছেন সেটার ভিডিয়ো রেকর্ডিং কর সোশ্যাল মিডিয়ায় আপলোড।

আরও পডু়ন ICC- T-20 ভারত-ইংল্যান্ড সেমির ম্যাচরেফারি ডেভিড বুন

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক