এই মুহূর্তে

রবিবার ভারত-পাকিস্তানের ম্যাচে ‘অসুর’ বৃষ্টি, কলম্বোর আবহাওয়া কী বলছে?

নিজস্ব প্রতিনিধি: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। যদিও পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও ভারতের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছে। এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। তবে অনেক টালবাহানার পর অবশেষে ভারত-পাকিস্তানের ম্যাচ হচ্ছে। আর এই ম্যাচ সবসময় হাইভোল্টেজ হয়। তাই এই ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তবে সবকিছু ঠিকঠাক হলেও রবিবারের ম্যাচে বাধ সাধতে পারে বৃষ্টি। পণ্ড করে দিতে পারে হাইভোল্টেজ খেলার আসর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে কলম্বোতে জোর বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তানের ম্যাচ হয়তো ভেস্তে যাবে না। কিন্তু ম্যাচের মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময়ে ৫০-৬৬ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। ম্যাচের আগেও বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচ দেরি করে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দুপুরের দিকেও বৃষ্টি হতে পারে। কলম্বোর পিচে সাধারণত স্পিনারদের জন্যে শুভ। এই পিচে খেলতে আনন্দ পান খেলোয়াড়রা। এখনও পর্যন্ত বিশ্বকাপের যে কয়টি ম্যাচ এই স্টেডিয়ামে হয়েছে, তার মধ্যে একটিতেই ২০০-র বেশি রান উঠেছে। আর রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হাইভোল্টেজ ম্যাচে ভারতের অস্ত্র স্পিনার বরুণ চক্রবর্তী, অক্ষর পটেলরা।

অন্যদিকে পাকিস্তানের হাতে থাকছে আবরার আহমেদ, শাদাব খান, উসমান তারিক। কিন্তু বৃষ্টি হলে দুই দলকেই নিজেদের কৌশল বদলাতে হবে। সেক্ষেত্রে বুদ্ধি কাজে লাগাতে হবে। ইতিমধ্যেই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ভারত আমেরিকা এবং নামিবিয়াকে হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান নেদারল্যান্ডস এবং আমেরিকার বিরুদ্ধে জিতেছে। তাই রবিবার দুই দলেরই তৃতীয় ম্যাচ। তাই দুই দেশই তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আর বৃষ্টি হলে ম্যাচের ১ ২ ওভার কমে যেতে পারে। সুতরাং এখন দেখা যাক, রবিবার পাকিস্তানকে আবারও হারাতে সক্ষম হয় কিনা ভারত!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি কর্ণাটক সরকারের

ম্যাচ জিতলে ৪০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ইরাক

ভোট পর্বে ডার্বি নিয়ে অনিশ্চয়তা, বদল হতে পারে একাধিক ম্যাচের দিন

চিটিং করেছে বন্ধু বাংলাদেশ, সিরিজ হেরেই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাকিস্তানের

আসন্ন আইপিএলে এই ক্রিকেটারের রেকর্ড ভাঙতে চান বৈভব, জানালেন নিজের স্বপ্নের কথা

রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে বধ করে সিরিজ জয় বাংলাদেশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ