মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানে ফের উত্তেজনা চরমে। পাক সেনার বিরুদ্ধে বড়সড় সাফল্যের দাবি করল বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)। সংগঠনটির দাবি, গত তিন মাসে পাকিস্তানি সেনা ও নিরাপত্তা বাহিনীর ১৪টিরও বেশি চৌকি দখল করেছে তারা। শুধু দখলই নয়, পরে ওই চৌকিগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।  

BLA-র দাবি, অভিযানের সময় পাকিস্তানি বাহিনীর বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জামও তাদের হাতে এসেছে। এরপর দখল করা চৌকিগুলিতে আগুন ধরিয়ে সেগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। বালুচিস্তান দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অন্যতম অশান্ত অঞ্চল। স্বাধীনতা ও বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিকে কেন্দ্র করে সেখানে একাধিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। BLA-ও সেই সংঘাতের অন্যতম প্রধান সংগঠন। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে সেনা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনাও বেড়েছে। মৃত্যু হয়েছে বহু পাক সেনারও। তবে পাকিস্তানি কর্তৃপক্ষের তরফে এই নির্দিষ্ট ১৪টিরও বেশি চৌকি দখল ও ধ্বংসের দাবির বিষয়ে কোনও নিশ্চিত তথ্য  জানানো হয়নি। 

আরও পড়ুন: ‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

উল্লেখ্য, বালুচিস্তানে একের পর এক হামলা ও পাল্টা সামরিক অভিযানের জেরে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সেই সঙ্গেই জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। 

 

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র