ইডেনে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক রোমারিওর, স্কটিশদের হারিয়ে জয়ী ওয়েস্ট ইন্ডিজের

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়ে পাওয়া ১৪ আনার সুযোগ কাজে লাগাতে পারল না স্কটল্যান্ড। শনিবার (৭ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরে গেল স্কটিশরা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল ক্যারিবীয়রা। জবাবে ১৮.৫ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন।

পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করেছিল বাংলাদেশ। প্রতিযোগিতার আর এক আয়োজক শ্রীলঙ্কার মাটিতে ম্যাচ আয়োজনের আবদার জানিয়েছিল। যা মানেনি আইসিসি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছিল। এদিন ইডেনে টস জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান স্কটিশ অধিনায়ক। সিমরান হেইটমায়ারের ৬৪ এবং ব্র্যান্ডন কিংয়ের ৩৫ রানের দৌলতে পাঁচ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে ক্যারিবীয়রা। রান পেয়েছেন রোভম্যান পাওয়েল (২৪), শেরফানে রাদারফোর্ড-ও (২৬)।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটিশরা। ৩৭ রানেই তিন উইকেট হারায়। চতুর্থ উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস। ১৪তম ওভারে বল করতে এসে বেরিংটনকে ফিরিয়ে স্কটিশ শিবিরে জোর ধাক্কা দেন জেসন হোল্ডার। ৪২ রান করে ফেরেন স্কটিশ অধিনায়ক। পরের ওভারে গুড়াকেশ মোতির বলে সাজঘরে ফেরেন টম ব্রুস (৩৫)। সেট হয়ে যাওয়া দুই ব্যাটারকে হারানোর ধাক্কা আর সামাল দিতে পারেনি স্কটিশ শিবির। ১৭তম ওভারে বল করতে এসে ভেল্কি দেখান রোমারিও শেফার্ড।

দ্বিতীয় বলে ফিরিয়ে দেন ম্যাথু ক্রসকে ৯১১)। পরের বলে ফেরেন মাইকেল লিয়াস্ক (০)। চতুর্থ বলে অলিভার ডেভিডসনকে ফিরিয়ে চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার নজির গড়েন শেফার্ড। শেষ বলে সাফিয়ান শরিফকে (০) ফিরিয়ে স্কটিশদের ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দেন। ১৯তম ওভারে মার্ক ওয়াটকে (১৫) ফিরিয়ে স্কটিশদের ইনিংস ১৪৭ রানে গুঁড়িয়ে দেন জেসন হোল্ডার। তিন ওভার বল করে ২০ রান দিয়ে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন রোমারিও শেফার্ড।

 

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ