চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধি:  মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের নক আউট টুর্নামেন্ট। মোট ১৬ টি দল রয়েছে। তাদের মধ্যেই এবার নক আউট খেলা হবে। স্ট্রাইকারদের একটা খারাপ পারফরম্যান্স, রক্ষণে ছোট ভুল ইউরোপ-অভিযান শেষ করে দিতে পারে। ১০ ও ১১ মার্চ প্রথম লড়াই, ফিরতি লেগ ১৭ ও ১৮ মার্চ। এই দুই সপ্তাহেই ঠিক হয়ে যাবে কোন দল বুদাপেস্টের পথে এগোবে, কারা ফিরে যাবে ঘরে। ফলে আপাতত বেশ কয়েকদিন টিভির পর্দাতেই চোখ রাখবে ফুটবল অনুরাগীরা। 

এই রাউন্ডে চেলসি মুখোমুখি হবে পিএসজি। গত মরশুমে চেলসি হারিয়েছিল পিএসজি কে। এবার সেই শোধ তোলার চেষ্টা করবে লুই এনরিকের দল। উসমান দেম্বেলে ও ফাবিয়ান রুইজের সম্ভাব্য প্রত্যাবর্তন পিএসজির আক্রমণে বাড়তি শক্তি যোগাবে। চেলসির তরুণ দল আনকোরা হলেও বিপজ্জনক। অন্যদিকে পিএসজির অভিজ্ঞতা সঙ্গে তারুণ্যের মেলবন্ধন আক্রমণের গভীরতা বজায় রাখবে বলেই মনে করছে। এরই সঙ্গে রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি যা সর্বকালীন ফুটবল মাঠে চির প্রতিদ্বন্দ্বী। তাদের খেলার দিকেও নজর ফুটবল প্রেমীদের। কিলিয়ান এমবাপের সিটির বিরুদ্ধে গোলের রেকর্ড দুর্দান্ত। অন্যদিকে আর্লিং হ্যালান্ড আবারও মাদ্রিদের রক্ষণ ভাঙার চেষ্টা করবেন।

আন্তোনিও রুডিগারের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত লড়াই-ই সম্ভবত ঠিক করে দেবে কোন দল হাসবে শেষ হাসি। যদিও এই ১৬ টি টিমের একে অপরকে চাপিয়ে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকবে। এরই মধ্যে শেষ আটে ওঠার জন্য লিভারপুল-গালাতাসারে, বার্সা-নিউক্যাসল, আতলেতিকো-স্পার্স একে ওপরকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে যাচ্ছে প্রতি মুহূর্তে।

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক