দুই সারা-ই অতীত, বলিউডের তরুণ অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শুভমন

এবার শোনা যাচ্ছে, শুভমন গিলের অতীতে সারা বা ঋদ্ধিমা কেউই ছিলেন না। তাঁর প্রেমিকা নাকি বলিউডের আরেক তরুণ অভিনেত্রী অবনীত কৌর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও সারা তেন্ডুলকর, কখনও সারা আলি খান, আবার কখনও ঋদ্ধিমা পণ্ডিত, একাধিক তারকার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল তরুণ ক্রিকেট তারকা শুভমন গিলের। শীঘ্রই ঋদ্ধিমা পণ্ডিতকে বিয়ে করছেন শুভমন গিল, গতবছর এমনটাও ভাইরাল হয়েছিল। কিন্তু কপাল মন্দ, সবটাই গুঞ্জন। সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে নাকি বাগদানও সেরে ফেলেছিলেন শুভমন, এছাড়া তাঁদের বিচ্ছেদের পর সারা আলি খানের সঙ্গেও নাকি কয়েকদিন ডেটিং করেছিলেন তরুণ খেলোয়াড়, এই গুঞ্জনগুলি আজও আকাশে ভাসে। কিন্তু কোনটাই সত্যি নয়! বলিউডের সঙ্গে ক্রিকেট জগতের সম্পর্ক দীর্ঘদিনের। তাই সারা বা সারা আলি খানের সঙ্গে শুভমন গিলের প্রেমের গুঞ্জন অনেকেই বিশ্বাস করেছিলেন। এবার শোনা যাচ্ছে, শুভমন গিলের অতীতে সারা বা ঋদ্ধিমা কেউই ছিলেন না। তাঁর প্রেমিকা নাকি বলিউডের আরেক তরুণ অভিনেত্রী অবনীত কৌর। বর্তমানে ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়োল্লাসে ভাসছে টিম ইন্ডিয়া।

তার মাঝেই ভাইরাল হল শুভমন গিল অভনীত কৌরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অভিনেত্রী অভনীত কৌরের একাধিক ছবি এখন ভাইরাল। যা ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তাঁর ডেটিং গুজবকে আরও উস্কে দিয়েছে। বলিউডে আট বছর বয়স থেকে কাজ করছেন অবনীত। সিরিয়াল, ওয়েব শো, সিনেমা-সহ একাধিক মাধ্যমে কাজ করেছেন তিনি। এবং তাঁর অভিনয়ও প্রশংসিত। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দুবাইয়ের স্টেডিয়াম থেকে একাধিক ছবি পোস্ট করেছেন অবনীত। এমনকী টুর্নামেন্টের সময় দলের অন্যতম তারকা পারফর্মার ছিলেন অবনীত। শুভমন গিলের সঙ্গে অবনীতের আরও একটি ছবিও ভাইরাল হয়েছে। যেগুলি তাঁদের প্রেমের গুজবকে বাড়িয়ে তুলেছে।

কে অবনীত?

অবনীত কৌর ২০১০ সালে ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লি’ল মাস্টার্স’-এ প্রথম উপস্থিত হয়েছিলেন। তিনি পরে ‘ডান্স কে সুপারস্টার’-এও অংশগ্রহণ করেছিলেন এবং ২০১২ সালে লাইফ ওকে-এর শো ‘মেরি মা’-এর মাধ্যমে পূর্ণাঙ্গ অভিনয় জীবন শুরু হয় তাঁর। এছাড়াও তিনি ‘ঝলক দিখলা জা’ (2012), ‘প্রেক 2012’ ‘এক মুঠি আসমান’ (2013)-শোয়ে অভিনয় করেছেন। এছাড়াও ২০১৪ সালে তিনি ‘মারদানি’ দিয়ে তার বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। কঙ্গনা রানাউত প্রযোজিত প্রাইম ভিডিওর ‘টিকু ওয়েডস শেরু’-তে নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গেও অবনীত কৌরকে একটি রোমান্টিক চরিত্রে দেখা গিয়েছিল।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর