শনিবার সুনীলদের ম্যাচ পরিচালনায় কে, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার এশিয়ান কাপে খেলতে নামছে ভারত। বিপক্ষে অস্ট্রেলিয়া। সুনীল ছেত্রীদের সেই ম্যাচ পরিচালনা করবেন মহিলা রেফারি ইয়োশিমি ইয়ামাশিতা। সহকারি দুই রেফারিও থাকছেন মহিলা।

জানা গিয়েছে, ইয়োশিমি ইয়েমাশিতাই জাপানের প্রথম পেশাদারী মহিলা রেফারি যিনি প্রথম ভারতের ম্যাচ পরিচালনা করবেন। সম্প্রতি এশিয়ান কাপে ম্যাচ পরিচালনা করতে দোহায় এসে পৌঁছোন ইয়েমাশিতা। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলেও ম্যাচ অফিশিয়াল হিসাবে কাজ করেছেন তিনি। ইয়েমাশিতাই প্রথম মহিলা রেফারি যিনি পুরুষদের এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করবেন। উল্লেখ্য, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

ইয়েমাশিতা ছাড়াও সুনীল ছেত্রীদের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন সহকারি রেফারি মাকোটো বোজোনো ও মায়োমি তেশিরোগি। শনিবার ভারত-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচ হবে, সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকবে এই দুই মহিলা সহকারি রেফারির ওপর। এর আগে ২০২২ সালের এএফসি চ্যাম্পিয়ান্স লিগ ও জাপানের জে ওয়ান লিগেও ম্যাচ পরিচালনা করতে দেখা গিয়েছে এই তিন জন মহিলা রেফারিকে।

 

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো