অস্ট্রেলিয়ার কাছে হারলেই বিদায় ইংল্যান্ডের  

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: এক দল টানা চার ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে মাঠে নামছে। অন্য দল টানা চার ম্যাচ হেরে তলানিতে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেতে মাঠে নামছে। এক দলের লক্ষ্য জিতে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অন্য দলের লক্ষ্য, হার এড়িয়ে শেষ চারে আশা জিইয়ে রাখা। এক দলের হারলেও মাথার উপরে আকাশ ভেঙে পড়বে না। অন্য দলের হার মানেই বিশ্বকাপ থেকে বিদায়। আজ শনিবার দুই লক্ষ্য নিয়ে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।  আজকের মহারণের দিকে তাকিয়ে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা।

যদিও চিরশত্রু ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে খানিকটা বেকায়দায় রয়েছে অস্ট্রেলিয়া। কেননা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শকে পাচ্ছে না অজিরা। তবে ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড দুরন্ত ছন্দে রয়েছেন। মার্নুস লাবুশানে বড় ইনিংস খেলতে না পারলেও ধারাবাহিকভাবে রান করে চলেছেন। কিন্তু মুশকিল হল, নিচের সারির ব্যাটাররা রান পাচ্ছেন না। বোলারদের মধ্যে স্পিনার অ্যাডাম জাম্পা বাদে বাকিরা এখনও বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি। মিচেল স্টার্ক-জোস হ্যাজলউডরা ফর্মে থাকলে যে কোনও দলকেই তুর্কি নাচন নাচাতে পারেন। অজি অধিনায়ক আশাবাদী, চিরশত্রু ইংল্যান্ডের বিরুদ্ধে দুজনেই নিজেদের বিধ্বংসী চেহারায় আবির্ভূত হবেন।

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের দশা সত্যিকারের বেহাল। জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকসদের দেখে মনে হচ্ছে অতীত দিনের ছায়া মাত্র। ব্যাটে রান পাচ্ছেন না অধিনায়ক জস বাটলারও। বল হাতেও কেরামতি দেখাতে পারছেন না মইন আলি-মার্ক উড-ক্রিস ওকসরা। বিশ্বকাপে সর্বাধিক রানকারী কিংবা উইকেট শিকারিদের প্রথম পাঁচে  গতবারের চ্যাম্পিয়ন দলের একজনও নেই।

একদিনের ক্রিকেট হোক কিংবা বিশ্বকাপের আসর- মুখোমুখি সাক্ষাতে প্রতিপক্ষ ইংল্যান্ডের তুলনায় এগিয়ে অজিরা। একদিনের ক্রিকেটে দুই দলের ১৫৫ বার দেখা হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ৮৭ ম্যাচে। ইংল্যান্ড জিতেছে ৬৩ ম্যাচে। দুটি ম্যাচ টাই হয়েছে। তিন ম্যাচে কোনও ফল হয়নি। বিশ্বকাপে ৯ বার দেখা হয়েছে। ৬ বার জিতেছে অজিরা। তিনবার ইংল্যান্ড। গত বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দুমুশ করে ফাইনাল খেলেছিলেন জনি বেয়ারস্টোরা। আজকের ম্যাচে সেই হারের মধুর প্রতিশোধ তুলতে বদ্ধ পরিকর প্যাট কামিংসরা।    

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ