চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেবে ভারত? আশায় বুক বাঁধছে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে 2025 সালে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সেই প্রতিযোগিতায় ভারত অংশগ্রহন করবে কিনা তা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে এখনও পর্যন্ত দুই দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি দুই দেশের খেলোয়াড়রা। যদিও গত বছর ওয়ানডে বিশকাপের দরুণ ভারত ভ্রমণের আসলেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানে জল গড়ায়নি এক ফোঁটাও। এদিকে লাহোরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। এরই মধ্যে জানা জানা গিয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর শীর্ষ ম্যাচের জন্য নিজেদের তৈরি করলে টুর্নামেন্ট দুবাইয়ের মাটিতে স্থানান্তরিত হতে পারে।

সম্প্রতি এক প্রতিবেদন মারফত খবর, ভারত যদি শেষ পর্যন্ত পাকিস্তান ভ্রমনে অরাজি হয়। সেক্ষেত্রে তারা টুর্নামেন্ট আরব আমিরাতেও খেলতে পারে। যদিও এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB) স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচ পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে।একই সঙ্গে বোর্ড চেয়ারম্যান এদিন, ভারত সহ অন্যান্য দেশের খেলোয়াড়দের পাকিস্তানে এসে ম্যাচে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে অন্যান্য দেশ যোগ দিলেও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় থাকছে।

আরও পড়ুন:এই 5 স্মার্টফোনে ব্যবহার হবে Snapdragon 8 Gen 4 চিপসেট, কেনার আগে দেখে নিন

প্রসঙ্গত, রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠায় 2008 সাল থেকে পাকিস্তান সফর বন্ধ রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ভারতের পাকিস্থান সফর নিয়ে চূড়ান্ত আশাবাদী। 2025 এর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হবে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি জুড়ে। তবে সেই সফরে ভারত যোগ দিচ্ছে কিনা তা জানা যাবে সময় আসলেই।

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের