এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  এ যেন ক্রিকেটের ময়দানে একেবারে অবিশ্বাস্য ঘটনা।  ব্যাট-বল হাতে মাঠে নামতেই হল না, অথচ এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে চিনের বিরুদ্ধে একটি বলও খেলা সম্ভব  হয়নি। আর সেই ম্যাচ বাতিল হতেই সরাসরি শেষ চারে জায়গা করে নিল নিগার সুলতানার দল।   

নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-চিন কোয়ার্টার ফাইনাল। কিন্তু ম্যাচ শুরুর আগেই বাধ সাধল মাঠের অবস্থা। গত কয়েক দিনের বৃষ্টিতে আউটফিল্ডে জমে ছিল জল। বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও মাঠ খেলার উপযুক্ত হয়ে ওঠেনি। আম্পায়াররা একাধিকবার মাঠ পরিদর্শন করেন। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে টস পর্যন্তও গড়ায়নি ম্যাচ। আর  তাতেই বাংলাদেশের সামনে খুলে গিয়েছে সেমিফাইনালের দরজা। নিয়ম অনুযায়ী, ম্যাচ  বাতিল হলে তুলনামূলক ভালো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে থাকা দল পরের পর্বে যায়। চিনের চেয়ে বাংলাদেশের র‍্যাঙ্কিং ভালো হওয়ায় সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়ে যায় বাংলাদেশ। 

এবার নজর রয়েছে ভারতের দিকে।  ১৮ সেপ্টেম্বর ভারত ও জাপানের কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচে ভারত জিতলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে পারে হরমনপ্রীতদের দল।  বাংলাদেশের অবশ্য এশিয়ান গেমসে পদক জয়ের অভিজ্ঞতা রয়েছে। ২০১০ ও ২০১৪ সালে রুপো জেতার পর ২০২৩ সালে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে, এশিয়ান গেমসের আগে মহিলা এশিয়া কাপের সেমিফাইনালেও ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারত ৪০ রানে জয় পেয়েছিল। এবার এশিয়ান গেমসের মঞ্চে ফের দুই প্রতিবেশী দেশের লড়াই হয় কি না, সেটাই এখন দেখার।

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও