তারকা ফুটবলারদের মুখোমুখি নির্মাণ শ্রমিকরা

খুশি খেলোয়াড় এবং নির্মাণ শ্রমিকেরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নানা প্রান্ত থেকে কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তোলা হচ্ছে একের পর এক অভিযোগ। ফিফা কর্তা শনিবার সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, ওই সব অভিযোগের কোনও ভিত্তি নেই। সব কিছুই পশ্চিমের গণমাধ্যমের তৈরি করা খবর। এই চাপান-উতোরের মাঝেই কাতার থেকে এল সুসংবাদ।

চলতি বিশ্বকাপে স্টেডিয়াম নির্মাণ-সহ পরিকাঠামো সঙ্গে জড়িত নির্মাণ শ্রমিকেরা চারদলের ফুটবলার এবং কোচের সঙ্গে দেখা করলেন। এই চারটি দল হল আমেরিকা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং আর্জেন্তিনা। এই সাক্ষাতের শিরোনাম টিম ৩৬০। সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগাসি।

এই বিরল সাক্ষাতকারের উচ্ছ্বসিত আহমাদ বিন আলি স্টেডিয়াম নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিক জিমি সেরওয়ানে। জানিয়েছেন, আমার জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে দিনটা। এর আগে একবার তারকা ফুটবলার ভার্জিল ভ্যান ডিকের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল।

তারকা ফুটবলারদের সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত উজের মুর্তাজা। আল বিদ্দা টাওয়ার তৈরির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। জানিয়েছেন, এটা কঠিন পরিশ্রমের প্রতিদান। ইংল্যান্ড তার পছন্দের দল। দারুণ লাগে হ্যারি এবং স্টারলিংয়ের খেলা। কিন্তু এদের কারও সঙ্গে আজ পর্যন্ত দেখা করার সুযোগ পায়নি। সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগাসি সেই সুযোগ করে দিয়েছে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বাড়ির লোকেরাও খুশি।  খুশি চার দলের ফুটবলারেরাও। 

আরও পড়ুন কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শকদের বিয়ার পানে নিষেধাজ্ঞা

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!