বায়ার্ন মিউনিখের কোচ হচ্ছেন না জিনেদিন জিদান

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ফরাসি ফুটবলার জিনেদিন জিদানের বায়ার্ন মিউনিখের কোচ হওয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন। জিদান সাফ জানিয়ে দিলেন, তিনি বায়ার্ন মিউনিখের কোচ হবেন না।

সম্প্রতি একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিদান জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ান্স লেগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন। এটা খুব কঠিন ম্যাচ হবে। আমি আশাবাদী, মাদ্রিদ জিতবে।‘ একইসঙ্গে জিদান সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে বায়ার্নের কোচ হওয়ার কোনও সম্ভাবনা নেই। উল্লেখ্য, ২০১৬ থেকে ২০১৮ ও ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্ব সামলেছেন জিদান। টানা তিনটি চ্যাম্পিয়ান্স লিগ সহ ১১টি শিরোপা জিতিয়েছেন এই ফরাসি ফুটবলার। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর ৫১ বছর বয়সি এই কিংবদন্তি ফুটবলারকে আর কোনও ক্লাবের দায়িত্ব নিতে দেখা যায়নি। 

আগামী বুধবার সান্টিয়াগোর বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছিল, বায়ার্নের সঙ্গে জিদানের চুক্তি পাকাপাকি হয়ে গিয়েছে। কাগজ কলমে কোনও চুক্তি না হলেও মৌখিক সমঝোতা হয়েছে ২ পক্ষের মধ্যে। কিন্তু সম্প্রতি জিদান জানিয়ে দিয়েছেন, তিনি বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিচ্ছেন না। জিদান না করে দেওয়ায় চিন্তায় পড়েছে বায়ার্ন শিবির। জাবি আলোনসো, জুলিয়ান নাগেলসম্যান ও রাল্ফ রাগনিখের পর এবার জিনেদিন বায়ার্নের কোচের দায়িত্ব নিতে অস্বীকার করে দিলেন।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে