জেলায় পৃথক পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি,  হাড়োয়া ও কালনা: কলকাতা বাসন্তী হাইওয়ের হাড়োয়ার ঘুসিঘাটার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভ্যানচালকের। স্থানীয় সূত্রে জানা যায় ঘুসিঘাটার(Ghusighata) কাছে একটি হোটেলের সামনে রাস্তার পাশে বসে ছিলেন অরুন নস্কর ও শিবনাথ নস্কর নামে দুই ভ্যানচালক। আচমকা একটি বালি ভর্তি বড় ট্রাক রাস্তায় ঘোরানোর সময় রাস্তার পাশে বসে থাকা ওই দুই ভ্যানচালককে ধাক্কা মারে।

ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ভ্যান চালকের। খবর পাওয়া মাত্রই হাড়োয়ার লাউহাটি বিট অফিসের পুলিশ কর্মীরা এসে দ্রুত ওই দুটি মৃতদেহ উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে(Minakha Hospital) পাঠায়। সেই সঙ্গে রাস্তায় তৈরি হওয়া তীব্র যানজট দ্রুত সরিয়ে দেয়। ঘাতক গাড়ি চালকটিকে আটক করতে না পারলেও ঘাতক গাড়িটিকে আটক করেছে লাউহাটি বিট অফিসের পুলিশ। অন্যদিকে ২৪ ঘন্টার মধ্যে গতির বলি দুই।কালনার S T K K সড়কে পৃথক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই জনের,এই দুর্ঘটনার হাড় হিম করে দেওয়ার ভিডিও প্রকাশ্যে এলো।পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হলেও বাকি আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

তাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। গতকাল ভোরবেলা মাছ কিনে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি গাড়ি ফুটপাতে এসে তিন পথ চারীকে সজোরে ধাক্কা মারলে ঘটনা স্থলে এক জনের মৃত্যু হয়।গুরুতর আহত হয় দুই জন।ঘটনাটি ঘটে কালনার মধপুর গ্রামে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধপুর গ্রামীণ হসপিটালে (Madhpur Hospital)ভর্তি করলে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হয়।একজন মহিলার ঘটনা স্থলে মৃত্যু হয়। অন্যদিকে একই রাস্তায় গতকাল রাতে কালনার ধাত্রী গ্রামে ফের দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়। দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হসপিটালে পাঠায় কালনা পুলিশ(Kalna Police)।

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক