রানিগঞ্জে স্বর্ণবিপণির শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

রানীগঞ্জে একটি বিখ্যাত স্বর্ণবিপণির শোরুমে ডাকাতির ঘটনায় পুলিশ ১জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতের নাম সুরজ কুমার সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি দুপুরে পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোল মহকুমার রানীগঞ্জে(Ranigunj) একটি বিখ্যাত স্বর্ণবিপণির শোরুমে ডাকাতির(Robbery in Gold Jewellery Showroom)  ঘটনায় পুলিশ ১জনকে গ্রেফতার(Police Arrest) করতে সক্ষম হয়েছে। ধৃতের নাম সুরজ কুমার সিং। বাড়ি বিহারের গোপালগঞ্জে। সে রাজ্যের পুলিশের কাছে সুরজ রীতিমত Most Wanted Criminal হিসাবে চিহ্নিত। আর সেই সূত্রেই এ রাজ্যের পুলিশ জানতে পেরেছে যে রানীগঞ্জের ওই ডাকাতির ঘটনায় বিহার গ্যাংয়ের যোগ রয়েছে। গতকাল ডাকাতির সময় পুলিশের গুলিতে সুরযই জখম হয়েছিল। একইসঙ্গে পুলিশ আসানসোল থেকে ছিনতাই হওয়া গাড়িটিরও সন্ধান পেয়েছে। ছিনতাই হওয়া গাড়িটিতে GPRS System On ছিল। আর সেই সুবাদেই এ রাজ্যের পুলিশ ঝাড়খণ্ড পুলিশের সাহায্যে গাড়িটিকে ধাওয়া করেছিল এবং ঝাড়খণ্ডের গিরিডির কাছে সরিয়া এলাকায় গাড়িটি পাওয়া যায়।

রবিবার দুপুরে রানিগঞ্জে স্বর্ণবিপণিতে ডাকাতির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মোট ৭জন দুষ্কৃতী ছিল। সকলেই গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। তাদের হাতে ছিল একটি ব্যাগ। পালটা গুলি চালায় পুলিশও। তাতে দুষ্কৃতী দলের একজন জখম হয়। ওই জখম ডাকাতই হল সুরজ। তার কোমরে গুলি লাগে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা চক্রবর্তী মোড়ে শুটআউটের ঘটনা ঘটে। এক দম্পতি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ৩জন বাইকে করে আসে। সঙ্গে থাকা এক আহত ব্যক্তিকে তারা গাড়িতে তোলার অনুরোধ করে। তবে ওই দম্পতি তাতে রাজি হননি।

অভিযোগ, এর পর ৩ দুষ্কৃতী গুলি চালাতে শুরু করে। কমপক্ষে ২ রাউন্ড গুলি চলে বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। গাড়িমালিক-সহ দুজন জখম হন। চিৎকার চেঁচামেচি শুরু হয়। সেই সুযোগে চারচাকা গাড়িটি ছিনতাই করে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। যদিও শেষ রক্ষা হল না। গাড়ি তো উদ্ধার হলই, সুরযও পুলিশের হাতে ধরা পড়ল। এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, ওই স্বর্ণবিপণির শোরুম থেকে কত টাকার জিনিসপত্র খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং