প্রতিদিন ১ লক্ষ দর্শনার্থী আসতে পারবেন দুর্গা অঙ্গনে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৭.২৮ একর জমির ওপরে তৈরি করা হচ্ছে দুর্গা অঙ্গন। বাংলার মুকুটে আরও একটি পালক। প্রতিদিন এখানে ১ লক্ষ মানুষ আসতে পারবেন। নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাসের অনুষ্ঠানে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুমানিক ২৬২ কোটি টাকা ব্যায়ে তৈরি হতে চলেছে এই দুর্গা অঙ্গন।

তাঁর কথায়, প্রতিদিনই খোলা থাকবে দুর্গা অঙ্গন। পূজা অর্চনার ব্যবস্থা থাকবে এখানে। ভালো কাজের জন্য মায়ের পুজো করে নিতে হয়। বাংলার সকলের কাছে ঐতিহাসিক দিন। ইউনেস্কোর কাছে থেকে সম্মান জানানো হয়েছে। তাকে সংরক্ষিত রাখতে এটি তৈরি করা হচ্ছে। ৩৬৫ দিন খোলা থাকবে এটি। প্রতিদিন হাজার হাজার মানুষ আসবে। আগে একটি জমি ঠিক ছিল। সেখানে ১২ একর ছিল। বড় কিছু করতে হলে অনেক কিছু রাখতে হয়, তারজন্য ১৭.২৮ একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন।

মুখ্যমন্ত্রী বলেছেন, বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে পরিচিত হবে। এটি করতে পেরে গর্বিত। ধর্ম যার যার, উৎসব সবার। এই অনুষ্ঠানে হাজির রয়েছেন সব ধর্মের মানুষ। মঞ্চে রয়েছেন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টান সহ সব সম্প্রদায়ের মানুষ। ৩৬৫ দিন মা দুর্গার পুজো হবে। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যাবে প্রতিদিন। এই দুর্গা অঙ্গন ঘিরে কর্মসংস্থান হবে। জগন্নাথ মন্দির যাঁরা তৈরি করেছেন, তাঁরাই তৈরি করেবেন এই দুর্গা অঙ্গন। ১ হাজার লোক একসঙ্গে বসতে পারবে মন্দির চত্বরে। ১০০৮টি স্তম্ভ তৈরি করা হবে। মূলে গর্ভগৃহের উচ্চতা হবে ৫৪ মিটার। ১০৮টি দেব দেবীর মূর্তি ও ৬৪ সিংহমূর্তি বসানো হবে।

 

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের