কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুন্ডিবাড়ি :  কোচবিহারে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে সন্দীপ রায় খুনের কিনারা করল পুলিশ। সাত দিনের মাথায় সন্দীপ রায়কে খুন করার ঘটনায় এক শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে। পুন্ডিবাড়ীতে গত শনিবার বিকেলে খুন হয়েছিলেন ডাউয়াগুড়ি পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়ের ছেলে সঞ্জীব রায়। ওই ঘটনার ৭ দিনের দিনে বিনয় রায় নামে বছর ৩৫ এর এক শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে।

কোচবিহার জেলা পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে বক্সিরহাট এলাকা থেকে বিনয় রায়কে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারের সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা সে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত শনিবার, গাড়ি নিয়ে পুন্ডিবাড়ি থানা এলাকার ডোডেয়ার হাটে গিয়েছিলেন সঞ্জীব রায়। সেখানেই আচমকাই বাইকে করে এসে দুজন তার ওপর হামলা চালায়। চারটি পরপর গুলি তাঁকে করা হয়েছিল বলে জানা গিয়েছে। গুলি করার পর ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সঞ্জীব। সেখানেই মৃত্যু হয় তাঁর। অভিযোগ দায়ের হওয়ার পরেও কাউকে গ্রেফতার করা যায়নি কয়েকদিন। অবশেষে ছয় দিন কাটিয়ে সাত দিনের দিন শার্প শুটারকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তকে গ্রেফতার করতে দেরি হওয়ায় প্রশাসনের ওপর খুব উগরে দিয়েছিলেন সঞ্জীবের মা কুন্তলা রায়। সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছিলেন তিনি। অবশেষে একজনকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে সঞ্জীব রায়কে খুন করা হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোন শত্রু তর কারণেই এই হামলা চালানো হয়েছে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান