এই মুহূর্তে

আবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে, আর কতটা নামবে পারদ?

নিজস্ব প্রতিনিধি: হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছিল কলকাতা থেকে জেলা। তবে গত দু’দিন সামান্য বেড়েছিল তাপমাত্রা। তবে ফের ১১ ডিগ্রির ঘরে নেমেছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, মকর সংক্রান্তি পর্যন্ত জমাটি ঠান্ডার স্পেল চলবে।

এখনই দাপট কমবে না শীতের এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে ফের  তাপমাত্রার পারদ নেমেছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা  ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস এটাও স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। সঙ্গে বেশ কিছু জেলাতে রয়েছে কুয়াশার দাপট। হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঠাণ্ডার দাপট  বেশি দেখা যাবে বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে জমিয়ে ঠাণ্ডা। কোচবিহার ও দুই দিনাজপুরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে তীব্র ঠাণ্ডা থাকবে। শনিবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এই জেলাগুলিতে কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে উত্তরবঙ্গের বাকি জেলা কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দ্রকোনাতে একই বুথে ২৫৭ জনকে SIR’র শুনানির নোটিশ, প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ

মহাভারতের প্রায় ৫০০ চরিত্রের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেরা তানভী

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নির্বাচন কমিশন বোবা-কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে ,মন্তব্য ফিরহাদের

‘‌বেলডাঙার ঘটনায় ইন্ধন দিয়েছে বিজেপির বাবুরা, নতুন গদ্দার’‌, নাম না করে হুমায়ুনকে তোপ অভিষেকের

‘‌যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন, কে বানিয়েছে?’‌ প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ