১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনা কেন্দ্রের

লোকসভা নির্বাচনের মুখে আবারও সামনে চলে এল কেন্দ্র তথা বিজেপির বাংলাকে বঞ্চনা করার মানসিকতা। সামনে এল তাঁদের বাংলা বিরোধী মানসিকতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ কালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১০০ দিনের কাজের প্রকল্পে(100 Days Work Project) মজুরি বাড়াবার কথা জানিয়েছিলেন। কিন্তু কোন রাজ্যে সেই হার কেমন হবে তা সেই সময় ঘোষিত হয়নি। এখন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক(Ministry of Rural Development) ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য রাজ্য ভিত্তিক মজুরি বৃদ্ধির তালিকা(Wage Increment List) প্রকাশ করেছে। আর সেখানে দেখা যাচ্ছে, ফের বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, গুজরাতের ক্ষেত্রে যে হারে ১০০ দিনের কাজের মজুরি বাড়ানো হয়েছে সেই হারে বাড়ানো হয়নি মজুরি বাংলার(Bengal) ক্ষেত্রে। লোকসভা নির্বাচনের মুখে আবারও তাই সামনে চলে এল কেন্দ্র তথা বিজেপির বাংলাকে বঞ্চনা করার মানসিকতা। সামনে এল তাঁদের বাংলা বিরোধী মানসিকতা।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য বলছে, বাংলায় ১০০ দিনের কাজের মজুরি ২৩৭ টাকা থেকে বেড়ে হল ২৫০টাকা। নগদের হিসাবে বেড়েছে ১৩ টাকা মাত্র। শতাংশের হিসাবে ৫ শতাংশ মাত্র। অথচ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে তা বেড়েছে ৯.৯ শতাংশ, খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে বেড়েছে ৯.৩ শতাংশ। বিজেপিবান্ধব অন্ধ্রপ্রদেশে বৃদ্ধির হার ১০.৯ শতাংশ। একই সঙ্গে বিজেপির শরিক দল শাসিত রাজ্য বিহারে মজুরি বেড়েছে ৭.৪ শতাংশ। এমনিতেই বাংলার ৫০ লক্ষেরও বেশি মানুষের প্রাপ্য ১০০ দিনের কাজের মজুরির টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্রের সরকার। এবার তাঁরা বঞ্চনা ও বৈসম্যের পথ নিল মজুরি বৃদ্ধির ক্ষেত্রেও। তবে সব থেকে বড় প্রশ্ন, মজুরি বাড়ালো হলেও, কাজের বরাত আদৌ দেওয়া হবে তো? নাকি সেই বরাতটুকুও মিল্বে না আগের দুই অর্থবর্ষের মতো।

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে