রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ, বুধবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল স্বাস্থ্যভবনে। সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্বত মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে ১৫ বছরের তৃণমূল শাসনকে উৎখাত করে বাংলায় নতুন সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর মসনদে বসেই পশ্চিমবঙ্গের উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উন্নত চিকিৎসা পরিষেবায় বিশেষ নজর স্বাস্থ্য ভবনের। রাজ্যে বাড়ল ১২টি নতুন ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। লক্ষ উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান সরকারি এবং বেসরকারি হাসপাতালে মেলবন্ধনে বিশেষ প্রচেষ্টা স্বাস্থ্য ভবনের।

আজ, বুধবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল স্বাস্থ্যভবনে। সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্বত মুখোপাধ্যায়। সেখানেই তিনি রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করলেন। ১২টি নতুন ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেছেন। অর্থাৎ ১২ টি যুক্ত হয়ে মোট ৪৮ টি হেপাটাইটিস সেন্টার হল রাজ্যজুড়ে। এদিন অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। এছাড়া জানানো হয়েছে, তৈরি হবে নতুন এসওপি। যা উন্নত চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সমন্বয় কমিটিতে সরকারি ও বেসরকারি চিকিৎসকদের ভালোবেসে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এক্ষেত্রে সরকারি-বেসরকারি চিকিৎসকদের তো সবসময় পাওয়া যাবে না। কারণ সবাই ব্যস্ত। সরকারি চিকিৎসকেরা সমন্বয় কমিটিতে থাকতে বাধ্য হলেও বেসরকারি চিকিৎসকেরা থাকতে পারবেন না। কিন্তু তাও তাঁরা চেষ্টা করবেন বলে জানিয়েছেন। বেসরকারি স্বাস্থ্য সংস্থার শীর্ষমানের চিকিৎসকেরা আমাদের সঙ্গে থাকবেন। যেমন, ডক্টর মহেশ গোয়েঙ্কা, প্রফেসর দিলীপ টোডি, অভিজিৎ চৌধুরী-সহ একাধিক শীর্ষমানের চিকিৎসকেরা থাকবেন। যাঁরা হেপাটাইটিস চিকিৎসায় সহযোগিতা থাকবেন। এরপর এর ভিত্তিতে SOP তৈরি হবে। এরপর আমরা কাজ শুরু করব। আর আমরা বলছি, সবাই রক্তদান করুন। যাতে আপ্নারা বিনামূল্যে হেপাটাইটিস টেস্টিংয়ের সুযোগ পাবেন। বিশেষ করে, দুর্গাপুজোর আগের চারটে দিন তথা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থীর দিন রক্তদান শিবিরের আয়োজন করুন। যাতে পুজোর সময়ে হাসপাতালগুলিতে রক্ত ভর্তি থাকে। সবাই যাতে প্রয়োজনে রক্ত পায়। হেপাটাইটিস আতঙ্কে জবুথুবু রাজ্য। এতদিন ৩৬ টি হেপাটাইটিস কেন্দ্র ছিল। আজ ১২ টি যুক্ত হল।প্রতিটি জেলায় ২ টি করে থাকবে। আয়ুষ্মান্‌ আরোগ্য পরিষেবা থেকে নার্স আনা হবে। এইসব হেপাটাইটিস কেন্দ্রগুলিতে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আমরা কথা দিয়ে গেলাম। আমরা আরও আয়ুষ্মান্‌ আরোগ্য মন্দির তৈরি হবে। সেখানেই লোকজন নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট দ্রুত শুরু হবে। একটু ধৈর্য ধরুন।’

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের