এখনও ২২ লাখের শুনানি বাকি, চূড়ান্ত তালিকা সময়ে বেরোবে তো? শেষ দিনে উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: এনুমারেশন ফর্ম জমা করার পর ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল SIR শুনানির কাজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) শুনানির দিন শেষ। কিন্তু এখনও ২২ লক্ষ মানুষের শুনানি বাকি রয়েছে। ফলে নির্ধারিত সময়ে মধ্যে শেষ হবে না শুনানি। এমনটাই মনে করা হচ্ছে। সকলের শুনানি শেষ করতে হলে সময় বাড়াতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে সময়বৃদ্ধি নিয়ে কিছু বলা হয়নি। বাংলার সিইও দফতরে কোনও নির্দেশ আসেনি।

জানা গিয়েছে, উত্তর কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, কার্শিয়াংয়ে এখনও শুনানির অনেক কাজ বাকি। যেসকল জায়গায় শুনানির কাজ বাকি রয়েছে, সেখানে সময় বৃদ্ধির জন্য আবেদন করে চিঠি পাঠানো হয়েছিল। কোন কোন বিধানসভা এলাকায় সোনানি বাকী রয়েছে তার একটি তালিকা জেলাশাসক্তের কাছে চেয়ে পাঠানো হয়েছে। সেই তালিকা পাওয়ার পর শুনানির দিন বৃদ্ধি করার বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। যে সকল বিধানসভায় কাজ বাকি রয়েছে, শুধুমাত্র সেই বিধানসভা গুলোতেই সময় বৃদ্ধির বিষয় নিয়ে বলা হবে। অন্যান্য জায়গায় চূড়ান্ত তালিকা তৈরীর কাজ শুরু হয়ে যাবে। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। ঐদিন টার্গেট নিয়েই সমস্ত কাজ করা হচ্ছে।

সূত্রের খবর কত কয়েক দিনে প্রতিদিন পাঁচ থেকে সাত লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। শুরু থেকে দ্রুত কাজ না হওয়ার কারণে এত কাজ বাকি পড়ে রয়েছে। সূত্রের খবর, প্রথমে আনম্যাপড ভোটারদের নোটিশ পাঠানো হয়েছিল। করে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হয়েছে। সব মিলিয়ে এক কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ ভোটারকে শোনানের নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক কোটি ৩০ লক্ষের বেশি শুনানি হয়ে গিয়েছে। ফলে ২২ লক্ষ শুনানি বাকি রয়েছে। শুনোনির মধ্যে ৮০ লক্ষের তথ্য যাচাই করা হয়েছে। বাকি রয়েছে আরও 72 লক্ষ তথ্য যাচাইয়ের কাজ। পাশাপাশি তথ্য আপলোডের কাজও এখনো সম্পূর্ণ হয়নি।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যদি ভূয়ো তথ্য জমা দেয়, তাহলে দিন ও জরিমানা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা দিয়েছে দ্বিতীয় বার নোটিশ দেওয়ার পরেও প্রায় সাড়ে চার লক্ষ ভোটার এখনো শুনানিতে হাজির হয়নি। ফলে ওই সাড়ে চার লক্ষ ভোটারের নাম বাদ পড়বে বলে জানিয়েছেন কমিশন। কি কারনে তাদের নাম বাদ দেওয়া হয়েছে তা নোটিশ পাঠিয়ে জানানো হবে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং